ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা

নারায়ণগঞ্জকে রক্ষা করতে হলে নদীকে রক্ষা করতে হবে : ঢাকা বিভাগীয় কমিশনার

ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেছেন, গরমে হাঁসফাঁস অবস্থা, আমাদের এই পরিস্থিতি বলে দিচ্ছে গাছ লাগানো আমাদের জন্য কতটা জরুরী। গাছ যদি না থাকে আমরা কিন্তু অক্সিজেন পাবো না। অক্সিজেন না পেলে ২ মিনিটের বেশি আমরা পৃথিবীতে বেঁচে থাকতে পারবো না। কাজেই আমি মনে করি যে, গাছ লাগানো একটা ইবাদতের মতো।

নিজের প্রয়োজনে সমাজের প্রয়োজনে, ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজনে আমাদের গাছ লাগাতে হবে। নারায়ণগঞ্জে অনেক নদী ছিল, খাল ছিল। খালগুলো উদ্ধার করতে হবে যাতে করে নারায়ণগঞ্জের মানুষ জলাবদ্ধতা না পায়।

নারায়ণগঞ্জকে রক্ষা করতে হলে নদীকে রক্ষা করতে হবে। বর্তমানে শীতলক্ষ্যা নদীর মাছ বিলুপ্ত হয়ে গেছে। আশা করছি, নারায়ণগঞ্জবাসী জেলা প্রশাসককে সহযোগিতা করবে। নারায়ণগঞ্জের মানুষ সংগ্রামী। বিভিন্ন আন্দোলন সংগ্রামে নারায়ণগঞ্জ অগ্রণী ভূমিকা পালন করেছে।

শনিবার (১০ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রশাসনের উদ্যোগে নেয়া ‘গ্রিন অ্যান্ড ক্লিন’ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন ‘নারায়ণগঞ্জ হবে সবুজে ঘেরা, প্রাচ্যের ড্যান্ডি হবে বিশ্ব সেরা’ স্লোগানকে সামনে রেখে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

এদিন সকালে এই কর্মসূচি উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করা হয়। সেই সাথে নারায়ণগঞ্জের ১৪ টি জায়গায় ১০ হাজার বৃক্ষরোপণ করা হয়।

মাদক প্রসঙ্গে অভিভাবকদের সচেতন হওয়ান আহ্বান জানিয়ে শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, যারা মাদকসেবী তাদের রেকর্ড যদি আপনারা পর্যালোচনা করেন, তাহলে দেখবেন প্রত্যেকের শুরুটা হয়েছে সিগারেট দিয়ে।

আমাদের শিশুদের যদি আমরা তামাক থেকে দূরে রাখতে পারি। তাহলে আমরা আশা করতে পারি, ভবিষ্যতে আমরা তাদের মাদক থেকে দূরে রাখতে পারবো। সেই বিষয়ে অভিভাবকদের একটু সচেতন হওয়ার জন্য আহ্বান জানাবো।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, সিটি কর্পোরেশনের সচিব মো. নুর কুতুবুল আলম, জেলা সিভিল সার্জন ডাঃ এ এফ এম মুশিউর রহমান ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপুসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার

নারায়ণগঞ্জকে রক্ষা করতে হলে নদীকে রক্ষা করতে হবে : ঢাকা বিভাগীয় কমিশনার

আপডেট সময় ১০:০৮:১১ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫