ঢাকা , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সেলিম ওসমানকে খুঁজতে ‘উইজডমে’ ডিবির হানা Logo সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ের সামনে ৪ ককটেলসদৃশ বস্তু, বিস্ফোরকের আলামত পায়নি পুলিশ Logo মিশনপাড়া যুব সমাজের পক্ষ থেকে কাউন্সিলর প্রার্থী সাঈদ ভুইয়াকে ফুলেল শুভেচ্ছা Logo নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ Logo মন্দিরে ভাঙচুরের অভিযোগ: আপসনামায় মুক্তি নীট কনসার্নের পরিচালকসহ দুজনের Logo আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা Logo ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ Logo শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন Logo সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ Logo জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিকেএমইএ নির্বাচনে হাতেম প্যানেল পূর্ণ জয়ী

নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ’র নির্বাচনে সংগঠনটির বর্তমান সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বাধীন প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্স পূর্ণাঙ্গ প্যানেলে জয়ী হয়েছে।

শনিবার (১০ মে) রাজধানীর বাংলামোটর ও নারায়ণগঞ্জের চাষাঢ়ায় বিকেএমইএ’র নিজস্ব কার্যালয়ের দুটি কেন্দ্রে ভোটগ্রহণ হয়।

প্রায় এক যুগ পর বেশ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বিকেএমইএ’র ২০২৫-২৭ মেয়াদের নির্বাচন। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে সন্ধ্যা ৭টায় ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে মোট ভোটার ৫৭২। এর মধ্যে ভোট দিয়েছেন ৪৩১ জন। ভোটের হার ৭৫ দশমিক ৩৫ শতাংশ।

নারায়ণগঞ্জ জোনে ভোটার ছিলেন ২৭২ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ২৩৪ জন। এই জোনে ভোটের হার ৮৬ শতাংশ। ঢাকা জোনে ভোটার ২২৪ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ১৪০ জন।

এই জোনে ভোট পড়েছে ৬২ দশমিক ৫ শতাংশ। এছাড়া চট্টগ্রাম জোনে ভোটার ছিলেন ৭৬ জন। ভোট দিয়েছেন ৫৭ জন। চট্টগ্রাম জোনে ভোট পড়ার হার ৭৫ শতাংশ।

এবারের নির্বাচনে ৩৫টি পরিচালক পদে ৩৮ প্রার্থী হলেও তাদের মধ্যে ৩৫ জন একই প্যানেলে। প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্স প্যানেলের প্রধান হিসেবে নেতৃত্ব দিচ্ছেন বিকেএমইএ’র বর্তমান সভাপতি মোহাম্মদ হাতেম। এই প্যানেলের বাইরে স্বতন্ত্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিন প্রার্থী।

তারা হলেন- বিজিএমইএ’র সাবেক পরিচালক ও ইয়াং ফোর এভার টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাজিব চৌধুরী, জাহিন নিটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জামাল উদ্দিন মিয়া এবং জেএস স্টাইল বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম। ভোটে নির্বাচিত ৩৫ জনের মধ্য থেকে পরে বিকেএমইএ’র সভাপতি, নির্বাহী সভাপতি, সাতজন সহ-সভাপতিসহ ৯ জন পরিচালক নির্বাচিত হবেন।

বর্তমান সভাপতি মোহাম্মদ হাতেমের প্যানেল থেকে যে ৩৫ জন প্রার্থী জয়ী হয়েছেন তারা হলেন- মোহাম্মদ হাতেম, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী (সিইও) আহসান খান চৌধুরী, মনসুর আহমেদ, ফজলে শামীম এহসান, মো. সামসুজ্জামান, অমল পোদ্দার, মো. মোরশেদ সারোয়ার, মোহাম্মদ রাশেদ, আশিকুর রহমান, মো. জামাল উদ্দিন মিয়া, খন্দকার সাইফুল ইসলাম, রতন কুমার সাহা, নন্দ দুলার সাহা, মো. আব্দুল হান্নান, ইঞ্জিনিয়ার ইমরান কাদের তুর্য, ফকির কামরুজ্জামান নাহিদ, মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, মিনহাজুল হক, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন রিপন, মোহাম্মদ নজরুল ইসলাম, গাওহার সিরাজ জামিল, আহমেদ নূর ফয়সাল, মোহাম্মদ শামসুল আজম, ফওজুল ইমরান খান, মোহাম্মদ সেলিম, মো. শাহরিয়ার সাইদ, রাজীব চৌধুরী, মো. মহসিন রাব্বানি, সালাহ উদ্দিন আহমেদ, মো. মনিরুজ্জামান, এম. ইসফাক আহসান, মো. মামুনুর রশিদ, রাকিব সোবহান মিয়া, আব্দুল বারেক ও মো. ইয়াসিন।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

সেলিম ওসমানকে খুঁজতে ‘উইজডমে’ ডিবির হানা

বিকেএমইএ নির্বাচনে হাতেম প্যানেল পূর্ণ জয়ী

আপডেট সময় ১০:১০:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫