ঢাকা , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সেলিম ওসমানকে খুঁজতে ‘উইজডমে’ ডিবির হানা Logo সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ের সামনে ৪ ককটেলসদৃশ বস্তু, বিস্ফোরকের আলামত পায়নি পুলিশ Logo মিশনপাড়া যুব সমাজের পক্ষ থেকে কাউন্সিলর প্রার্থী সাঈদ ভুইয়াকে ফুলেল শুভেচ্ছা Logo নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ Logo মন্দিরে ভাঙচুরের অভিযোগ: আপসনামায় মুক্তি নীট কনসার্নের পরিচালকসহ দুজনের Logo আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা Logo ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ Logo শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন Logo সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ Logo জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে ২ দালাল আটক, দণ্ড

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসারে অভিযান চালিয়েছেন জেলা প্রশাসনের একটি ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২০ মে) সকাল ১১টা হতে দুপুর ২টা পর্যন্ত জেলা প্রশাসকের নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে দুই দালালকে আটক করে ভ্রামমান আদালত দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এছাড়াও, পাসপোর্ট অফিসের সামনে গড়ে ওঠা একাধিক অবৈধ দোকানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।

উক্ত দোকানসমূহকে অপসারণের জন্য এক সপ্তাহের সময়সীমা নির্ধারণ করে নির্দেশ প্রদান করা হয়। একই সঙ্গে সড়ক ও জনপথ বিভাগের সহায়তায় একটি অস্থায়ী টিনের দোকান ভেকু (ভ্যাকুয়াম এক্সক্যাভেটর) ব্যবহার করে অপসারণ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম জানান, অভিযান চলাকালে পাসপোর্ট অফিসের আশেপাশে দালালচক্রের কার্যক্রম পর্যবেক্ষণ করা হয় এবং দণ্ডবিধি, ১৮৬০ এর ১৮৮ ধারার আওতায় দুইজন দালালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং উভয়জনকে এক হাজর টাকা করে দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিক আদায় করা হয়। পাশাপাশি, একটি পাসপোর্ট জব্দ করা হয়।

তিনি আরও বলেন, জেলা প্রশাসনের সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এবং নাগরিকসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে ভবিষ্যতেও এই রকম অভিযান পরিচালিত হবে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

সেলিম ওসমানকে খুঁজতে ‘উইজডমে’ ডিবির হানা

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে ২ দালাল আটক, দণ্ড

আপডেট সময় ১১:০৫:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫