ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা

মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং সদস্যদের হাত-পা ভেঙে দেয়া হবে : ওসি সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, চাঁদাবাজ, ভূমিদস্যু, ইভটিজিংকারী ও বিভিন্ন অপরাধীদের হুংকার দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুর আলম বলেন, আমার হাতে এসব অপরাধী গ্রেফতার হলে তাদের হাত-পা ভেঙে দেয়া হবে। এলাকা থেকে অপরাধ নির্মূল করতে হলে পুলিশের পাশাপাশি এলাকাবাসীকে এগিয়ে আসতে হবে। সবাই সচেতন না হলে পুলিশের পক্ষে একা এসব অপরাধ নির্মূল করা সম্ভব না। একজন মাদকসেবী একটা পরিবার ধ্বংস করার জন্য যথেষ্ট। তাই মাদক ব্যবসায়ীদের বিষয়ে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান শাহিনুর আলম। তিনি আরো বলেন, বাল্যবিবাহ থেকে সকলে বিরত থাকবেন। ছেলেমেয়েদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন না দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানাচ্ছি। প্রতিনিয়ত আপনাদের সেবা দিতে পুলিশ সদস্যরা সিদ্ধিরগঞ্জ থানা দিন পাড়া মহল্লায় টহল দিচ্ছে। প্রতিটি পাড়া মহল্লায় কিশোর গ্যাংদের একটি তালিকা করা হচ্ছে। সেই তালিকা ধরে তাদেরকে আইনের আওতায় আনা হবে।

শুক্রবার (২৩ রা মে) পূর্ব পাইনাদি সিআইখোলা নতুন মসজিদে জুম্মার নামাজের সময় মুসল্লিদের উদ্দেশ্যে এসব কথা বলেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুর আলম।

ওসি শাহিনুর আলম বলেন, অপরাধীদের ধরিয়ে দিতে আপনারা আমাকে ফোন করে তথ্য দিন। আপনাদের নাম পরিচয় গোপন রাখা হবে। অপরাধ নির্মূল করতে আপনারা একটি কমিটি করেন। সেই কমিটি আমি উপস্থিত থেকে করে দেব। কিশোরগ্যাংকে উদ্দেশ্য করে ওসি শাহিনুর আলম আরো বলেন, এখনো সময় আছে তোমরা ভালো হয়ে যাও। আড্ডাবাজি ছেড়ে দাও, পড়াশোনা মনোযোগ দাও, আমরা একটি কিশোরগ্যাংয়ের লিস্ট করতেছি, আমার হাতে কিশোরগ্যাং সদস্য যদি ধরা পড়ে তাহলে তার হাত পা গুড়া করে দেয়া হবে। আপনার সন্তান কার সাথে চলাফেরা করছে সে বিষয়ে নজরদারি রাখার জন্য পরিবারের প্রতি আহ্বান জানাচ্ছি। অপরাধ নির্মূল করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় উপস্থিত ছিলেন, ওসি তদন্ত,
দ্য ডেইলি মুসলিম টাইমসের স্টাফ রিপোর্টার সাইফুল্লাহ মোঃ খালিদ রাসেল, যায়যায়দিন পত্রিকার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি শাহনেয়াজ বাবুল, মসজিদের উপদেষ্টা আতাহার হাজী, মুসল্লীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার

মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং সদস্যদের হাত-পা ভেঙে দেয়া হবে : ওসি সিদ্ধিরগঞ্জ

আপডেট সময় ১১:৪৮:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫