ঢাকা , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রাসেল হত্যা মামলা: শামীম ওসমানদের বিরুদ্ধে সাক্ষ্য শুরু Logo শ্রমিকদের আন্দোলন নেই, সতর্ক অবস্থানে পুলিশ-বিজিবি Logo নারায়ণগঞ্জ: এইচএসসিতে কমেছে পাসের হার ও জিপিএ-৫ Logo শহরে বেপরোয়া উৎসব বাসের চাপায় রিকশাচালক নিহত, আহত ৩ Logo গণঅভ্যুত্থানের পর রাজনীতি কি আবার পুরোনো পথে? Logo নারায়ণগঞ্জ সংবাদকর্মী কল্যাণ সমিতি’র আলোচনা সভা, অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত Logo নারায়ণগঞ্জে হেভেন কম্পিউটারের বিরুদ্ধে ক্রেতা হয়রানি ও প্রতারণার অভিযোগ Logo রূপগঞ্জে মোবারক হোসেন মোল্লা’র উপর সন্ত্রাসী হামলা ; সবুজ মিয়া গংদের বিরুদ্ধে থানায় অভিযোগ Logo সোনারগাঁয়ে বাসে তল্লাশি চালিয়ে ৪৫০০ ইয়াবাসহ গ্রেপ্তার ৩ Logo ‘আবেদন ছাড়াই’ মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, সাবেক ইউএনও নাহিদা বারিক ওএসডি

বাংলাদেশকে কোয়ালিটি দল দাবি করে যা বললেন পাকিস্তান অধিনায়ক

পিএসএল শেষ করে বিশ্রামের সুযোগ পাননি পাকিস্তানের ক্রিকেটাররা। আজ বুধবার থেকে মাঠে নামবেন বাংলাদেশেে বিপক্ষে, খেলবে তিন টি-টোয়েন্টি। তার আগে গতকাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা টাইগারদের প্রশংসায় পঞ্চমুখ। পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা বাংলাদেশ দলকে নিয়ে বেশ সমীহই করলেন পুরো সংবাদ সম্মেলনে।

টাইগার পেস বোলিং নিয়ে সালমান বলেন, ‘একজনের নাম বলা কঠিন। বর্তমানে তাদের (বাংলাদেশের) পেস বোলিং নিয়ে বললে, যারা বাংলাদেশের হয়ে খেলছে তারা দারুণ পেস বোলিং করে। আগে হয়ত ১ জন ছিল, এখন ৩-৪ জন ভালো ফাস্ট বোলার আছে তাদের। ফলে আমরা একজনকে টার্গেট করতে চাই না। আমরা সবাইকে নিয়েই ভাবছি।

এরপরেই তিনি যোগ করেন, ‘ব্যাটারদের মধ্যে লিটন দাস, দারুণ একজন ব্যাটার। দলের অধিনায়কও তিনি। অধিনায়ক হিসেবে তিনি নিশ্চয়ই চাইবেন অনেক রান করে দিতে। অধিনায়ক রান না পেলে দল চাপে পড়ে যাবে।’

সালমান আরও বলেন, ‘আমার মনে হয় তারা দারুণ কোয়ালিটি দল। একজনের নাম নেওয়া কঠিন। দুই ডিপার্টমেন্টেই তাদের ভালো প্লেয়ার রয়েছে। তাদের দারুণ বোলার রয়েছে যারা ম্যাচ জেতাতে পারে। ব্যাটিংয়েও তারা ভালো ব্যাটিং দল। তাদের অনেক ভালো ব্যাটার রয়েছে। কিছু নাম নেওয়া কঠিন। তারা কোয়ালিটি সাইড আমরা জানি। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।’

সাম্প্রতিক সময়ে খুব একটা ছন্দে নেই বাংলাদেশ। হারতে হয়েছে আরব আমিরাতের মতো খর্বশক্তির দেশের বিপক্ষেও। তবু সিরিজের আগে পাকিস্তানের অধিনায়ক বেশ সংযত ভাষাই অবলম্বন করেছেন, ‘দেখুন আন্তর্জাতিক ক্রিকেটে কোনো সিরিজই সহজ নয়। বাংলাদেশ বেশ ভালো দল। আমাদের চিন্তা হচ্ছে আমরা যেরকম ক্রিকেটটা খেলতে চাই সেরকমটা খেলতে পারছি কিনা। এই সিরিজে আরও ভালো করতে পারছি কিনা। আন্তর্জাতিক ক্রিকেটে কোনো দলই সহজ নয়।’

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

রাসেল হত্যা মামলা: শামীম ওসমানদের বিরুদ্ধে সাক্ষ্য শুরু

বাংলাদেশকে কোয়ালিটি দল দাবি করে যা বললেন পাকিস্তান অধিনায়ক

আপডেট সময় ১১:০২:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫