ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চার্জিং গ্যারেজে অটোরিকশার ভিড়, চাপে শহীদনগর–সুকুমপট্টি–পাঠাননগর Logo টঙ্গিবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা Logo সৌদিতে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা প্রধানমন্ত্রীর Logo মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিবানী সরকার Logo মদনপুর ইউপিতে ইউএনও শিবানী সরকার: ডেঙ্গু ঠেকাতে পরিচ্ছন্নতায় জোর, জনভোগান্তি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ Logo গোগনগর থেকে নারায়ণগঞ্জের সাহিত্যাঙ্গন—এক স্বপ্নবান মানুষের যাত্রা Logo সিদ্ধিরগঞ্জে সজীব হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন Logo প‌দের লো‌ভে জে‌গে‌ উঠেছে লাপাত্তা মামা-ভা‌গ্নে ! Logo খানপুর হাসপাতালে ১৯ বছর ধরে একই পদে মেডিকেল টেকনোলজিস্ট আক্তারুজ্জামানকে ঘিরে রাজনৈতিক প্রভাব ও দীর্ঘদিন একই কর্মস্থলে থাকার অভিযোগ Logo ইটের ফাঁক দিয়ে টাকা দিলেই উপর থেকে নেমে আসে মাদক

প্রভাসের সঙ্গে ‘জীবনের সেরা মুহূর্ত’ শেয়ার করলেন মালবিকা

প্রথমবারের মতো তেলেগু ছবিতে অভিনয় করছেন মালবিকা মোহানান। ‘দ্য রাজা সাব’-এ প্রভাসের সঙ্গে জুটি হয়ে আসছেন আসছেন তিনি। চলতি বছরের শেষের দিকে সিনেমাটি মুক্তি পেতে চলেছে। মারুতি পরিচালিত হরর-কমেডি-রোমান্টিক সিনেমাটিতে প্রভাসের সঙ্গে আরও আছেন নিধি আগারওয়াল।

সম্প্রতি প্রভাসের সঙ্গে কাজের অভিজ্ঞতা ও নিজের সিনেমা নির্বাচন নিয়ে একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে কথা বলেছেন অভিনেত্রী মালবিকা মোহানান।

প্রভাসের সঙ্গে প্রথম কাজের অভিজ্ঞতা কেমন?—এমন প্রশ্ন করতেই উত্তরে অভিনেত্রী বলেন, সিনেমার সেটে তার সঙ্গে প্রথম দেখা। সেটি আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত। অন্য একটি সিনেমার শুটিং শেষে ক্লান্ত শরীরে তখন হায়দরাবাদে ফিরেছি। খুব একটা ঘুম হয়নি। কিন্তু প্রভাস স্যারকে দেখেই সব ক্লান্তি যেন উড়ে গেল। প্রথম দর্শনেই আমার কাছে মনে হলো দারুণ আকর্ষণীয়, প্রাণবন্ত ও বন্ধুবৎসল একজন মানুষ। অনেকক্ষণ গল্প করেছিলাম। তার কথাবার্তা খুব আন্তরিক।

মালবিকা বলেন, প্রথমত আমার চরিত্রটা খুব সুন্দরভাবে লিখেছেন পরিচালক মারুতি। আমাকে এই সিনেমার অংশ করায় নির্মাতাকে ধন্যবাদ জানাই।

এর আগে মালবিকাকে দেখা গেছে চিয়ান বিক্রমের বিপরীতে ‘তাঙ্গালান’ সিনেমায়। সেখানে একেবারে গ্ল্যামারহীন গ্রামের মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। ভবিষ্যতে আবার কি এমন কোনো চরিত্রে ফিরবেন, নাকি মসলাদার গ্ল্যামার-ঘরানার সিনেমাতেই মনোযোগী হবেন? মালবিকা বলেন, দুটির মধ্যে ভারসাম্য রাখতে চাই। তাঙ্গালান সিনেমার মতো কাজ আমাকে শিল্পী হিসেবে চ্যালেঞ্জ করেছে। তবে এরপর নিজের ভিন্ন একটা দিক তুলে ধরতে চেয়েছি—নাচ, গ্ল্যামার ও সুন্দর পোশাক। আর সেই সুযোগ পেয়েছি ‘দ্য রাজা সাব’ সিনেমায়।

বর্তমানে ‘সরদার-২’ সিনেমা কাজ করছেন মালবিকা। এ সিনেমার অভিজ্ঞতা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, এ সিনেমায় অনেক অ্যাকশন করেছি। আমার চরিত্রটাও অনেক গম্ভীর। সব সময় চাই যে আমার সিনেমার বাছাইয়ে যেন একটা ‘স্বাস্থ্যকর সমতা’ থাকে। একঘেয়েমি থেকে দূরে থাকাটাই আমার কাছে সৃজনশীল আনন্দ।

এ সিনেমায় তার সঙ্গে অভিনয় করেছেন দক্ষিণী তারকা কার্থি। শিগগিরই নিজের আগামী সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলেও জানান তিনি। এ ছাড়া ‘হৃদয়াপুরভম’ সিনেমায় মালয়ালম তারকা মোহনলালের সঙ্গে কাজ করেছেন মালবিকা।

দক্ষিণী এ তারকা সম্পর্কে অভিনেত্রী বলেন, তার সঙ্গে কাজ করা ছিল অসাধারণ এক অভিজ্ঞতা। মজা করে তাকে আমি ‘পুকি লাল’ বলে ডাকতাম।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

চার্জিং গ্যারেজে অটোরিকশার ভিড়, চাপে শহীদনগর–সুকুমপট্টি–পাঠাননগর

প্রভাসের সঙ্গে ‘জীবনের সেরা মুহূর্ত’ শেয়ার করলেন মালবিকা

আপডেট সময় ০২:১৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫