ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চার্জিং গ্যারেজে অটোরিকশার ভিড়, চাপে শহীদনগর–সুকুমপট্টি–পাঠাননগর Logo টঙ্গিবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা Logo সৌদিতে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা প্রধানমন্ত্রীর Logo মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিবানী সরকার Logo মদনপুর ইউপিতে ইউএনও শিবানী সরকার: ডেঙ্গু ঠেকাতে পরিচ্ছন্নতায় জোর, জনভোগান্তি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ Logo গোগনগর থেকে নারায়ণগঞ্জের সাহিত্যাঙ্গন—এক স্বপ্নবান মানুষের যাত্রা Logo সিদ্ধিরগঞ্জে সজীব হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন Logo প‌দের লো‌ভে জে‌গে‌ উঠেছে লাপাত্তা মামা-ভা‌গ্নে ! Logo খানপুর হাসপাতালে ১৯ বছর ধরে একই পদে মেডিকেল টেকনোলজিস্ট আক্তারুজ্জামানকে ঘিরে রাজনৈতিক প্রভাব ও দীর্ঘদিন একই কর্মস্থলে থাকার অভিযোগ Logo ইটের ফাঁক দিয়ে টাকা দিলেই উপর থেকে নেমে আসে মাদক

উঠে গেল নিষেধাজ্ঞা, পাকিস্তানি তারকাদের দেখা যাচ্ছে ভারতে

পেহেলগামে জঙ্গি হামলার পরপরই পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে ভারত। সেই পদক্ষেপের মধ্যে ছিল পাক সংবাদমাধ্যম ও সে দেশের তারকাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ করা।

অপারেশন সিঁদুরের পর এখন পাক সংবাদ চ্যানেল ও তারকাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ফের দেখা যাচ্ছে। তাহলে কি নিষেধাজ্ঞা উঠে গেল দেশটিতে? যদিও এ ব্যাপারে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

বুধবার পাকিস্তানের বেশ কয়েকজন ফিল্ম ও টিভি তারকার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখা যাচ্ছে। ওই তারকাদের মধ্যে রয়েছেন সাবা কামাপ, হানিয়া আমির। পেহেলগাম হামলার পর ওই তারকাদের অ্যাকাউন্ট ব্লক করেছিল ভারত সরকার।

শুধু তাই নয়, একাধিক পাক সংবাদমাধ্যম ও বিনোদন চ্যালেনের ইউটিউব প্ল্যাটফর্মও ব্লক করা হয়েছিল। কিন্তু সেগুলো ফের দেখা যাচ্ছে।

পাক সেলিব্রিটিদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের উপর নিষেধাজ্ঞা আরোপ করা সত্ত্বেও, অনেক ভারতীয় ব্যবহারকারী তাদের প্রিয় সেলিব্রিটিদের অ্যাকাউন্ট অ্যাক্সেস করার জন্য ভিপিএন বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার করেছেন।

এর মধ্যে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরও রয়েছেন, যিনি দিলজিৎ দোসাঞ্জ অভিনীত ‘সর্দারজি-৩’ ছবিতে অভিনয়ের কারণে সংবাদ শিরোনামে এসেছেন।

প্রসঙ্গত, পেহেলগাম হামলার পর থেকেই ভারত-পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পায়। এরপরই অপারেশন সিঁদুর করে ভারত। পুনরায় পাকিস্তানও পাল্টা হামলা চালানোর প্রস্তুতি নেয়। কিন্তু এর আগেই যুদ্ধবিরতিতে হাঁটে দুই দেশ।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

চার্জিং গ্যারেজে অটোরিকশার ভিড়, চাপে শহীদনগর–সুকুমপট্টি–পাঠাননগর

উঠে গেল নিষেধাজ্ঞা, পাকিস্তানি তারকাদের দেখা যাচ্ছে ভারতে

আপডেট সময় ০৯:২৯:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫