ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চার্জিং গ্যারেজে অটোরিকশার ভিড়, চাপে শহীদনগর–সুকুমপট্টি–পাঠাননগর Logo টঙ্গিবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা Logo সৌদিতে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা প্রধানমন্ত্রীর Logo মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিবানী সরকার Logo মদনপুর ইউপিতে ইউএনও শিবানী সরকার: ডেঙ্গু ঠেকাতে পরিচ্ছন্নতায় জোর, জনভোগান্তি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ Logo গোগনগর থেকে নারায়ণগঞ্জের সাহিত্যাঙ্গন—এক স্বপ্নবান মানুষের যাত্রা Logo সিদ্ধিরগঞ্জে সজীব হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন Logo প‌দের লো‌ভে জে‌গে‌ উঠেছে লাপাত্তা মামা-ভা‌গ্নে ! Logo খানপুর হাসপাতালে ১৯ বছর ধরে একই পদে মেডিকেল টেকনোলজিস্ট আক্তারুজ্জামানকে ঘিরে রাজনৈতিক প্রভাব ও দীর্ঘদিন একই কর্মস্থলে থাকার অভিযোগ Logo ইটের ফাঁক দিয়ে টাকা দিলেই উপর থেকে নেমে আসে মাদক

জায়েদের কাছে জীবনের বড় পরিকল্পনার কথা জানালেন তিশা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা ব্যক্তিগত জীবনের একটি বড় পরিকল্পনার কথা এবার প্রকাশ্যে আনলেন। চিত্রনায়ক জায়েদ খানের উপস্থাপনায় সদ্য শুরু হওয়া টকশো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খানের’ প্রথম পর্বেই হাজির হয়েছিলেন তিশা। অনুষ্ঠানে খোলামেলা আলাপে তিশা জানান, আগামী পাঁচ বছরের মধ্যেই তিনি মা হতে চান।

টকশোতে জায়েদ খান তাকে প্রশ্ন করেন—‘পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাও?’— তিশা অকপটে জবাব দিয়ে বলেন, ‘আই উইল বি আ মাদার। এরমধ্যে আমি বিয়ে করব। মা হব।’

তিশা আরও বলেন, ‘দেখুন এভাবে হয় তো কেউ বলবে না, যেভাবে আমি বলেছি। কারণ, মানুষের প্রফেশনাল লাইফের সঙ্গে পারসোনাল লাইফটাও গুরুত্বপূর্ণ। সেটিকে এড়িয়ে চলার সুযোগ নেই। লুকানোরও কিছু নেই।’

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রভিত্তিক জনপ্রিয় বাংলা টিভি চ্যানেল ‘ঠিকানা টিভি’র ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হয় এ অনুষ্ঠান। গত শুক্রবার রাত ৮টায় প্রচার হয় প্রথম পর্ব, যার মধ্য দিয়ে উপস্থাপক হিসেবে আত্মপ্রকাশ করেন অভিনেতা জায়েদ খান।

অনুষ্ঠানে তিশা খোলামেলা আলোচনা করেছেন নিজের অভিনয়জীবন ও ব্যক্তিজীবন নিয়ে। শুধু তাই নয়, কথার ফাঁকে তিনিও পাল্টা বিয়ের প্রশ্ন ছুড়ে দেন জায়েদ খানের দিকে—যার উত্তরও মজার ছলে দেন এই অভিনেতা।

জানা গেছে, প্রতি শুক্রবারই তারকাদের সঙ্গে জমিয়ে আড্ডায় বসবেন জায়েদ খান।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

চার্জিং গ্যারেজে অটোরিকশার ভিড়, চাপে শহীদনগর–সুকুমপট্টি–পাঠাননগর

জায়েদের কাছে জীবনের বড় পরিকল্পনার কথা জানালেন তিশা

আপডেট সময় ১২:১৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫