ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

বেনারসি, ভারী গহনায় চমকে দিলেন পরীমণি

ফের আলোচনায় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সম্প্রতি এক নতুন লুকে দেখা মিলল তাকে। মূলত তার ফটোশুটের কয়েকটি ছবি ভেসে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে; যা রীতিমতো হইচই তৈরি করেছে ভক্তদের মাঝে।
মাতৃত্বের পর আবারও নিজেকে আগের মতো ফিট করে তুলছেন পরীমণি; যেন তারই দৃষ্টান্ত মিলছে দিনে দিনে। সামাজিক মাধ্যমেও নেটিজেনরা বলছেন একই কথা। আপাতত নতুন কোনো কাজ নিয়ে এই নায়িকা এখনও কিছু না জানালেও বলা যায় নিজেকে প্রস্তত রেখেছেন তিনি।

সেই ছবিগুলোতে দেখা যায়, সবুজ বেনারসি শাড়ির সঙ্গে ভারী গহনায় নিজেকে মেলে ধরেছেন পরীমণি। ঝুমকা থেকে শুরু করে সোনার হার- নানা কিছুই ছিল; হাতে শাড়ির সঙ্গে ম্যাচিং করে সবুজ রেশমি চুড়ি। ক্যাপশনে লিখেছেন, ‘আর আমি একটাই পরী!’।

বলা বাহুল্য, পরীমণির এমন সাজ যেন ছিল ট্র্যাডিশনাল ফ্যাশনে পরিপূর্ণ; যা রীতিমতো চমকে দিয়েছে ভক্তদের মাঝে। শুধু তাই নয়, পরীমণির মন্তব্যঘরে প্রশংসায়ও ভরিয়ে দিয়েছেন তারা।

জানা গেছে, একটি রেস্টুরেন্ট উদ্বোধনে অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন পরীমণি। মূলত সেই অনুষ্ঠানেই এই সাজে সবার সামনে আসেন নায়িকা।
সেই অনুষ্ঠানে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবও দেন পরীমণি। জানান, বর্তমানে বিভিন্ন শোরুম ও রেস্টুরেন্ট উদ্বোধনের ব্যস্ততায় সময় কাটছে তার।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

বেনারসি, ভারী গহনায় চমকে দিলেন পরীমণি

আপডেট সময় ১১:৩৮:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫