ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চার্জিং গ্যারেজে অটোরিকশার ভিড়, চাপে শহীদনগর–সুকুমপট্টি–পাঠাননগর Logo টঙ্গিবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা Logo সৌদিতে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা প্রধানমন্ত্রীর Logo মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিবানী সরকার Logo মদনপুর ইউপিতে ইউএনও শিবানী সরকার: ডেঙ্গু ঠেকাতে পরিচ্ছন্নতায় জোর, জনভোগান্তি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ Logo গোগনগর থেকে নারায়ণগঞ্জের সাহিত্যাঙ্গন—এক স্বপ্নবান মানুষের যাত্রা Logo সিদ্ধিরগঞ্জে সজীব হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন Logo প‌দের লো‌ভে জে‌গে‌ উঠেছে লাপাত্তা মামা-ভা‌গ্নে ! Logo খানপুর হাসপাতালে ১৯ বছর ধরে একই পদে মেডিকেল টেকনোলজিস্ট আক্তারুজ্জামানকে ঘিরে রাজনৈতিক প্রভাব ও দীর্ঘদিন একই কর্মস্থলে থাকার অভিযোগ Logo ইটের ফাঁক দিয়ে টাকা দিলেই উপর থেকে নেমে আসে মাদক

‘এখনও প্রস্তাবই পাইনি’

চলতি বছরটা দারুণ কাটছে শ্রদ্ধা কাপুরের। অমর কৌশিকের ‘স্ত্রী ২’ দিয়ে রীতিমতো বাজিমাত করেছেন তিনি। হরর-কমেডি সিনেমাটি বক্স অফিসে ৮০০ কোটি রুপির বেশি আয় করেছে। এরই মধ্যে গুঞ্জন উঠেছে ‘ধুম ৪’ সিনেমায় রণবীর কাপুরের বিপরীতে শ্রদ্ধা কাপুর অভিনয় করতে যাচ্ছেন। অবশ্য যশরাজ ফিল্মসের ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজি নিয়ে দর্শকের আগ্রহের শেষ নেই। ছবির আগের তিন কিস্তি কমবেশি আলোচিত হয়েছে, তাই হিন্দি সিনেমার ভক্তদের অপেক্ষা চতুর্থ কিস্তির।

কয়েক দিন আগে জানা যায়, ‘ধুম ৪’-এ খলনায়ক হিসেবে দেখা যাবে দক্ষিণি তারকা সুরিয়াকে। এখন ফ্র্যাঞ্চাইজিতে শ্রদ্ধার যুক্ত হওয়া নিয়ে চলছে বলিপাড়ায় কানাঘুষা। সম্প্রতি মুম্বাইয়ে এক অনুষ্ঠানে শ্রদ্ধা বলেন, ‘আমি এখনও কোনো ছবিতে চুক্তিবদ্ধ হইনি। আমি জানি না, এসব গুজব কীভাবে ছড়ায়! অনেক খবরে দেখলাম, আমি নাকি চুক্তিবদ্ধ হয়েছি। সত্যিটা হলো, আমি এখনও প্রস্তাবই পাইনি।’

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

চার্জিং গ্যারেজে অটোরিকশার ভিড়, চাপে শহীদনগর–সুকুমপট্টি–পাঠাননগর

‘এখনও প্রস্তাবই পাইনি’

আপডেট সময় ১০:১৩:০০ পূর্বাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪