ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চার্জিং গ্যারেজে অটোরিকশার ভিড়, চাপে শহীদনগর–সুকুমপট্টি–পাঠাননগর Logo টঙ্গিবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা Logo সৌদিতে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা প্রধানমন্ত্রীর Logo মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিবানী সরকার Logo মদনপুর ইউপিতে ইউএনও শিবানী সরকার: ডেঙ্গু ঠেকাতে পরিচ্ছন্নতায় জোর, জনভোগান্তি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ Logo গোগনগর থেকে নারায়ণগঞ্জের সাহিত্যাঙ্গন—এক স্বপ্নবান মানুষের যাত্রা Logo সিদ্ধিরগঞ্জে সজীব হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন Logo প‌দের লো‌ভে জে‌গে‌ উঠেছে লাপাত্তা মামা-ভা‌গ্নে ! Logo খানপুর হাসপাতালে ১৯ বছর ধরে একই পদে মেডিকেল টেকনোলজিস্ট আক্তারুজ্জামানকে ঘিরে রাজনৈতিক প্রভাব ও দীর্ঘদিন একই কর্মস্থলে থাকার অভিযোগ Logo ইটের ফাঁক দিয়ে টাকা দিলেই উপর থেকে নেমে আসে মাদক

‘দুই বাচ্চার মা’ বলে দেবের মন্তব্য, ধুয়ে দিলেন শুভশ্রী

গত ১৪ আগস্ট ওপার বাংলার বড় পর্দায় মুক্তি পেয়েছে টালিউড সিনেমা ‘ধূমকেতু’। এই ছবির হাত ধরেই প্রায় ১০ বছর পর দেব-শুভশ্রীকে একসঙ্গে বড় পর্দায় দেখেছেন দর্শকরা। তারপর বাংলা সিনেমার ইতিহাসে যে এই ছবি নতুন নতুন রেকর্ড গড়েছে তা বলাই বাহুল্য।

কিন্তু ‘ধূমকেতু’ যদি ২০২৫ সালে তৈরি হতো, তাহলে কি শুভশ্রীকে ছবিতে নায়িকা হিসেবে বেছে নিতেন দেব? এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে এই প্রশ্নে নায়ক জানিয়েছিলেন, শুভশ্রী ইতোমধ্যেই দুই বাচ্চার মা, ফলে তার মুখের ইনোসেন্স, সারল্য হারিয়ে গেছে; তাই নায়িকাকে নিলেও কোনো পার্শ্ব চরিত্রের জন্য বেছে নিতেন।

যদিও নায়কের এই মন্তব্য ঘিরে বাঁধে বিতর্ক। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন শুভশ্রী, নায়ককে দিলেন পাল্টা জবাব।

এই সময়ে ধূমকেতু হলে নায়িকা হিসেবে শুভশ্রীকে বেছে নিতেন না দেব- এসব কথা শুনে অবাক হন শুভশ্রী গাঙ্গুলী। খানিকটা ক্ষুব্ধ হয়ে নায়িকা বলেন, ‘কী বলি? একটা সেন্সেবল মানুষ কীভাবে এই ধরনে কথা বলে? আমার জানা নেই। আমার পার্শ্ব চরিত্র করতে কোনো সমস্যা নেই। আমি ‘সন্তান’ করেছি। আমার কাছে চরিত্রটা গুরুত্বপূর্ণ। কিন্তু ২০২৫ দাঁড়িয়ে এরকম একটা অসম্মান সূচক মন্তব্য, যেখানে তুমি একটা অভিনেত্রীর সঙ্গে ছবির প্রচার করছ, সেখানে এটা কীভাবে, আমি জানি না।’

তারপরই নায়িকার থেকে জানতে চাওয়া হয় আবার কী ‘দেব-শুভশ্রীকে একসঙ্গে দেখা যাবে? এই প্রশ্নে নায়িকা বেশ কড়া ভাবেই বলেন, ‘বাবা, আমি এইসব জানি না। মা হয়ে গেছি, মুখে সারল্য নেই।’

প্রসঙ্গত, গত ১০ বছর দেব-শুভশ্রীকে একসঙ্গে দেখা যায়নি, শুধু অ্যাওয়ার্ডের অনুষ্ঠান ছাড়া। কারণ দেব-শুভশ্রী শুধু পর্দায় জনপ্রিয় জুটিই নয়। একটা সময় বাস্তবেও চুটিয়ে প্রেম করতেন তারা; আর তা ছিল ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট। পরে মতের অমিল থাকায় দুজনের পথ হয় আলাদা। নেমে আসে বিচ্ছেদ। যদিও বিচ্ছেদের পরই ‘ধূমকেতু’তে একসঙ্গে কাজ করেছিলেন তারা।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

চার্জিং গ্যারেজে অটোরিকশার ভিড়, চাপে শহীদনগর–সুকুমপট্টি–পাঠাননগর

‘দুই বাচ্চার মা’ বলে দেবের মন্তব্য, ধুয়ে দিলেন শুভশ্রী

আপডেট সময় ১২:০৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫