ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

মার্কিন রাজনীতি নিয়ে প্রশ্ন তুলেছেন অ্যাঞ্জেলিনা জোলি

‘আমি আমার দেশকে ভালোবাসি, কিন্তু আমি এ মুহূর্তে এটা চিনতে পারছি না’- মার্কিন রাজনীতি নিয়ে প্রশ্ন তুলে সম্প্রতি এমনটাই বলেছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। ১৯ সেপ্টেম্বর থেকে উত্তর স্পেনে শুরু হয়েছে সান সেবাস্তিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল। সেখানে অভিনেত্রী তার নতুন সিনেমা ‘কাউচার’-এর জন্য এক সংবাদ সম্মেলনে তার জন্মভূমি মার্কিন যুক্তরাষ্ট্রের বিশৃঙ্খল রাজনৈতিক দৃশ্যপট নিয়ে কথা বলেন। ‘এখন খুব, খুব কঠিন সময়’-অস্কারজয়ী অভিনেত্রী তার নতুন সিনেমার ইউরোপীয় প্রিমিয়ারের আগে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন। তবে অভিনেত্রী স্বীকার করেছেন যে, তিনি এ বিষয়ে কী বলেছেন সে সম্পর্কে সতর্ক থাকতে চান। সেখানে তাকে উপস্থাপক তার কাছে জানতে চেয়েছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতি এখন কোন পথে চলছে? উত্তরে জোলি বলেন, ‘এটি একটি খুব কঠিন প্রশ্ন। আমি অবশ্যই বলব, আমি আমার দেশকে ভালোবাসি। তবে রাজনৈতিক কারণে আমার দেশকে আমি এখন চিনতে পারছি না এবং এ মুহূর্তে দেশে যা চলছে সেজন্য আমি আমার দেশকে স্বীকৃতি দিই না। আমি সব সময় আন্তর্জাতিকভাবে থাকতে চেয়েছি। আমার পরিবার আন্তর্জাতিক। আমার জীবন, আমার দৃষ্টি, সমান এবং ঐক্যবদ্ধ। যে কোনো কিছু যে কোনো জায়গায় যা ব্যক্তিগত অভিব্যক্তি এবং স্বাধীনতাকে বিভক্ত করে বা সীমাবদ্ধ করে (কারও জন্য), আমার মনে হয় তা খুবই বিপজ্জনক।’ তিনি আরও বলেন। ‘আমি মনে করি এটি গুরুতর সময়। আমাদের সতর্ক থাকতে হবে যে, আমরা কিছু কথা এলোমেলোভাবে না বলি। তাই আমি সতর্ক থাকব। তবে এটি খুবই কঠিন সময়।’

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

মার্কিন রাজনীতি নিয়ে প্রশ্ন তুলেছেন অ্যাঞ্জেলিনা জোলি

আপডেট সময় ১২:২৩:১৯ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫