ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে গাউছুল আজম মাইজভান্ডারী হিফজুল কুরআন অডিশন Logo নওগাঁয় পাঠকের হাতে ‘দৈনিক রুদ্র বার্তা’ পত্রিকা তুলে দিলেন জেলা প্রতিনিধি মোঃ মমিন আলী Logo ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় নির্বাচন সম্পন্ন হলো নারায়ণগঞ্জ টাইলস্ দোকান মালিক সমিতির Logo ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব দিবসে নাঃগঞ্জ জেলা ট্রাক, ট্যাংলড়ী ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের র‍্যালী Logo সিদ্ধিরগঞ্জে বিহারী পট্টি ৩নং বালুর মাঠে বাবলা ও হীরার রমরমা মাদক ব্যবসা; এলাকাবাসীর তীব্র ক্ষোভ ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ দাবি Logo ইতিহাস গড়ে টেস্টে হৃদয়ের ডাবল সেঞ্চুরি Logo তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ Logo আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস Logo মাত্র দুই বছরে ১০ হাজার টাকা বেতনের কর্মচারী থেকে কোটি টাকার মালিক! ‘দিশারি ট্রাস্ট’ ঘিরে নানা প্রশ্ন Logo আদালতের নিষেধাজ্ঞা অমান্য আ.লীগের দোসর মানিকের ভবন নির্মাণ

শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সর্বোচ্চ ভূমিকা রাখবো : মাও. জব্বার

ফতুল্লা উত্তর সাংগঠনিক থানার শ্রমিক প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবদুল জব্বার। শুক্রবার সকালে ফতুল্লা এক অডোটিরিয়ামে অনুষ্ঠিত এ সভায় শ্রমিক প্রতিনিধি, শ্রমিক নেতা, ও কর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় শ্রমিক প্রতিনিধিরা ন্যায্য মজুরি, শ্রমিক কল্যাণ, নিরাপদ কর্মপরিবেশ, চিকিৎসা সুবিধা ও আবাসন সমস্যাসহ নানা দাবি তুলে ধরেন। তারা অভিযোগ করেন, শ্রমিকদের দিয়ে শিল্প কারখানা চলে, অথচ তাদের অধিকার সুরক্ষায় যথাযথ পদক্ষেপ নেওয়া হয় না।

মতবিনিময় সভায় মাওলানা আব্দুল জব্বার বলেন, “শ্রমিকরাই দেশের অর্থনীতির মূল ভিত্তি। অথচ তাদের অধিকার বারবার উপেক্ষিত হয়েছে। আমরা যদি জনগণের ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ পাই, তবে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সর্বোচ্চ ভূমিকা রাখব।”

তিনি আরও বলেন, শ্রমিকদের জন্য হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, নিরাপদ কর্মস্থল ও সামাজিক নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হবে। পাশাপাশি শ্রমিক পরিবারের সন্তানদের জন্য বৃত্তি ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

সভায় শ্রমিক নেতারা মাওলানা আবদুল জব্বারের প্রতি আস্থা রেখে তাঁর হাতকে শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মজিবুর রহমান মিয়াজী, ফতুল্লা উত্তর থানা আমীর গাজী আবুল কাশেম, থানা সেক্রেটারি হাফেজ এনামুল হক, কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ হুমায়ুন কবির বেপারী, কর্মপরিষদ সদস্য আমীন আহমাদ মস্তান, কর্মপিরষদ সদস্য ও ৯নং ওয়ার্ড সভাপতি অধ্যক্ষ জাহিদুল ইসলাম, শ্রমিক কল্যান সভাপতি মোঃ বেলায়েত হোসেন সহ স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে গাউছুল আজম মাইজভান্ডারী হিফজুল কুরআন অডিশন

শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সর্বোচ্চ ভূমিকা রাখবো : মাও. জব্বার

আপডেট সময় ১১:২৬:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫