ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

নাসিক ৬ নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে: ভোট চেয়ে মহানগর শ্রমিক দলের আহবায়ক এস এম আসলামের লিফলেট বিতরণ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহবায়ক ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সহ সভাপতি এসএম আসলাম। তিনি গতকাল সিদ্ধিরগঞ্জের ৬ নং ওয়ার্ড এস ও এলাকায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ও একটি গণতান্ত্রিক বাংলাদেশ সরকার গঠনের লক্ষ্যে এলাকাবাসীর কাছে ধানের শীষের ভোট চান।সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এস এম আসলাম বলেন, নারায়ণগঞ্জ- ৩ (সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ) আসনে একমাত্র যোগ্য ব্যক্তি অভিজ্ঞ রাজনীতিবিদ সাবেক এমপি আলহাজ্ব মোহাম্মদ গিয়াস উদ্দিন। আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে এ আসনে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ গিয়াস উদ্দিনের কোন বিকল্প নাই। ২০০১ সালের মত বিএনপি থেকে মনোনয়ন পেয়ে আলহাজ্ব মোহাম্মদ গিয়াস উদ্দিন তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র কাঠামো বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ ৩ আসন থেকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত হবেন। এসও রোডের বিভিন্ন দোকানে,ট্যাংক লরি চালক শ্রমিক এলাকাবাসীর মাঝে লিফলেট বিতরণ করে তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র কাঠামো বাস্তবায়নের বার্তা পৌঁছে দেন । এ সময় উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তফা কামাল, সহ-সভাপতি শামীম, সাধারণ সম্পাদক শরিফ খান, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন, সদস্য ইমন মন্ডল, ৬ নং ওয়ার্ড শ্রমিক দলের সদস্য সচিব কাজী অকিল, যুগ্ম সম্পাদক মকবুল হোসেন বাবু, যুগ্ম সম্পাদক মুন্না প্রধান, সদস্য জাহাঙ্গীর আলম সহ অসংখ্য নেতা কর্মী।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

নাসিক ৬ নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে: ভোট চেয়ে মহানগর শ্রমিক দলের আহবায়ক এস এম আসলামের লিফলেট বিতরণ

আপডেট সময় ০৯:৪৭:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫