ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

রূপগঞ্জে ডহরগাওয়ে আলেম-ওলামাদের উদ্যোগে গান-বাজনা বন্ধ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ডহরগাওয়ে আলেম-ওলামা ও সমাজবাসীর উদ্যোগে গান-বাজনা, নৃত্য ও মাদক সেবনসহ সকল অপকর্ম বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার ডহরগাও গ্রামের সমাজসেবক জামাল হোসেনের সভাপতিত্বে এক উঠান বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন- মুফতি নুরুল হক ডহরী, মুফতি ইমদাদুল্লাহ হাশেমী, মুফতি ইয়ার মুহাম্মদ, মাওলানা মাহবুব আলম, মোবারক হোসেন, জাকির হোসেন, ফরহাদ হোসেন, আব্দুল্লাহ, হাফেজ অলিউল্লাহ, এডভোকেট শাহাবুদ্দিন, আল মামুন, কাইয়ুম, খলিলুর রহমান, আমান উল্লাহ, নয়ন মেম্বার, জুলহাস, বাদল মাষ্টার, শহিদুল্লাহ, আঃ রহমান, কুদরত আলী, মুহাম্মদ আলী, হাজী জামাল, আক্কাস আলী, আতাবর, সৈকত আলী, চান মিয়া, জজ মিয়া, আবু সাঈদ, হাসু মিয়া সহ শতাধিক ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের হোড়গাও গ্রামের বাসিন্দা আব্দুল আলী ভুইয়া ১৯৯৭ সালের ২২ এপ্রিল মাদরাসা নির্মাণের জন্য ১৫ শতাংশ জমি ওয়াকফার মাধ্যমে দান করেন। মাদরাসার নামে দেয়া জমিটি পতিত পড়ে থাকার কারণে এলাকার বখাটে কিছু লোক ওই স্থানে গান-বাজনা ও অসামাজিক কাজকর্ম পরিচালনা করে আসছিল। বহুবার নিষেধ করার পরও অব্যাহত ছিল। পরে গত রবিবার বিকেলে গোলাকান্দাইল ইউনিয়নের দাওয়াত ও তাবলীগের কিছু আলেম-ওলামা ব্যক্তি গান-বাদ্য বন্ধে বাধা দেন। পরে ২ শতাধিক ব্যক্তির উপস্থিতিতে ওঠান বৈঠকের আয়োজন করেন। ওই বৈঠকে উপস্থিত লোকজন ডহরগাও এলাকায় গান-বাদ্যসহ সকল অপকর্ম বন্ধের সিদ্ধান্ত নেন। সেই সাথে ওয়াকফাকৃত জমিতে মাদরাসা নির্মাণের সিদ্ধান্ত দেয়া হয়। তাছাড়া কোনো ব্যক্তি ডহরগাও এলাকায় গান-বাদ্যের আয়োজন ও মাদক সেবন করলে তাদের পিটিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়ারও ঘোষণা দেয়া হয়। বিষয়টি এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

রূপগঞ্জে ডহরগাওয়ে আলেম-ওলামাদের উদ্যোগে গান-বাজনা বন্ধ

আপডেট সময় ১১:০৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫