ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

সোনারগাঁয়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নিজস্ব সংবাদদাতা : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নে জমি দখলের অভিযোগ উঠেছে একদল প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পক্ষ ওবায়দুল্লাহ (২৮) বৃহস্পতিবার সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, তার পরিবারের মালিকানাধীন জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী আজিজ, সোহেল, সেলিমসহ কয়েকজনের সঙ্গে বিরোধ চলে আসছে। জমি সংক্রান্ত বিষয়ে আদালতে মামলা বিচারাধীন থাকলেও, প্রতিপক্ষরা আদালতের নির্দেশ অমান্য করে জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালায়।

ওবায়দুল্লাহ অভিযোগ করেন, ৯ অক্টোবর সকালে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তার জমিতে প্রবেশ করে গাছপালা কেটে ফেলে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে। এসময় বাধা দিলে তারা হামলার হুমকি দেয়।

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা করেও কোনো সমাধান হয়নি। অবশেষে তিনি ন্যায়বিচারের আশায় থানায় অভিযোগ করতে বাধ্য হন।

এ বিষয়ে সোনারগাঁও থানার পুলিশ পরিদর্শক তদন্ত রাশেদুল ইসলাম খাঁন (ওসি) বলেন, “লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

সোনারগাঁয়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

আপডেট সময় ০৫:৩৮:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫