ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে গাউছুল আজম মাইজভান্ডারী হিফজুল কুরআন অডিশন Logo নওগাঁয় পাঠকের হাতে ‘দৈনিক রুদ্র বার্তা’ পত্রিকা তুলে দিলেন জেলা প্রতিনিধি মোঃ মমিন আলী Logo ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় নির্বাচন সম্পন্ন হলো নারায়ণগঞ্জ টাইলস্ দোকান মালিক সমিতির Logo ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব দিবসে নাঃগঞ্জ জেলা ট্রাক, ট্যাংলড়ী ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের র‍্যালী Logo সিদ্ধিরগঞ্জে বিহারী পট্টি ৩নং বালুর মাঠে বাবলা ও হীরার রমরমা মাদক ব্যবসা; এলাকাবাসীর তীব্র ক্ষোভ ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ দাবি Logo ইতিহাস গড়ে টেস্টে হৃদয়ের ডাবল সেঞ্চুরি Logo তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ Logo আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস Logo মাত্র দুই বছরে ১০ হাজার টাকা বেতনের কর্মচারী থেকে কোটি টাকার মালিক! ‘দিশারি ট্রাস্ট’ ঘিরে নানা প্রশ্ন Logo আদালতের নিষেধাজ্ঞা অমান্য আ.লীগের দোসর মানিকের ভবন নির্মাণ

টেকসই উন্নয়ন ও আধুনিক নারায়ণগঞ্জ গড়তে সাধারণ মানুষের মুখে হাসি ফুটাতে চান প্রফেসর আলিয়ার হোসেন

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানী-ঢাকা সংলগ্ন শিল্প ও বন্দরনগরী প্রাচ্চের ডান্ডি নারায়ণগঞ্জের পাঁচটি আসন সম্ভাব্য প্রার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। নানা প্রতিশ্রুতি ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে ভোটারদের মন জয় করতে ব্যস্ত সময় পার করছেন তারা।

তাদেরই মধ্যে একজন অধ্যাপক আলিয়ার হোসেন, যিনি নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী। তিনি বর্তমানে লন্ডনের নর্থামব্রিয়া বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।

অধ্যাপক আলিয়ার হোসেন নারায়ণগঞ্জের বিশিষ্ট শিল্পপতি, ব্যবসায়ী ও সমাজসেবক মরহুম হাজী মোজাফফর আলী কন্ট্রাক্টরের নাতি, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আফজাল হোসেন ও বিএনপির প্রতিষ্ঠাতা আতাহার হোসেন সামসুর ভাতিজা এবং নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক তিনবারের এমপি এডভোকেট আবুল কালামের ভাগ্নে।

আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত প্রফেসর ও গবেষক স্বপ্ন দেখেন টেকসই, স্মার্ট ও আধুনিক নারায়ণগঞ্জ গড়ে তোলার। নির্বাচনী প্রচারে তিনি জনগণের উদ্দেশ্যে তাঁর সেই স্বপ্নের কয়েকটি পরিকল্পনা তুলে ধরেছেন।
সেগুলোর মধ্যে রয়েছে – নগরীর যানজট নিরসনে স্মার্ট ট্রাফিক সিস্টেম, জলাবদ্ধতা নিরসনে উন্নত ড্রেনেজ ব্যবস্থা, শহর ও বন্দরবাসীর যাতায়াত সুবিধায় শীতলক্ষ্যা নদীতে তিনটি নতুন সেতু, নদীর তীরে এক হাজার আবাসন প্রকল্প, আন্তর্জাতিক মানের মা ও শিশু হাসপাতাল, ক্যান্সার, হৃদরোগ ও কিডনি হাসপাতাল, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, মহিলা কারিগরি কলেজ, মেডিকেল ও নার্সিং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, কলেজ ও বিশ্ববিদ্যালয় আধুনিকীকরণ, ১৫টি খেলার মাঠ, ৫টি মিনি খাল ও দৃষ্টিনন্দন পার্ক নির্মাণ, আড়াই লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি, মাদক ও সন্ত্রাসমুক্ত নারায়ণগঞ্জ গঠন, পর্যটন ও বিনিয়োগ বৃদ্ধি। অধ্যাপক আলিয়ার হোসেন বলেন, “বিএনপি থেকে আমি মনোনয়ন প্রত্যাশী। সেই লক্ষ্যে কাজ করছি। স্বপ্ন দেখি টেকসই, স্মার্ট ও আধুনিক নারায়ণগঞ্জের। দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং আমি যদি নির্বাচিত হই, তবে স্বপ্নের নারায়ণগঞ্জ গড়ে তুলতে পারব ইনশাআল্লাহ।”
এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “দল যাকে মনোনয়ন দেবে, আমি দলের স্বার্থে তার পক্ষে কাজ করব। নির্বাচিত সংসদ সদস্যের মাধ্যমে আমার তথা নারায়ণগঞ্জবাসীর স্বপ্ন বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করব।”

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে গাউছুল আজম মাইজভান্ডারী হিফজুল কুরআন অডিশন

টেকসই উন্নয়ন ও আধুনিক নারায়ণগঞ্জ গড়তে সাধারণ মানুষের মুখে হাসি ফুটাতে চান প্রফেসর আলিয়ার হোসেন

আপডেট সময় ১১:৫৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫