ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

রাশমিকার বাগদানের আংটিতে নজর পড়ল নেটিজেনদের!

দিন কয়েক আগেই শোনা যায়, প্রেমিক অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে বাগদান সেরেছেন দক্ষিণী নায়িকা রাশমিকা মান্দানা। এ নিয়ে যখন জল্পনা তুঙ্গে, তখনই নেটিজেনদের নজর কাড়ল রাশমিকার আঙুলে থাকা একটি আংটি; যা কৌতূহল বাড়িয়েছে ভক্তদের।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি রিল ভিডিও পোস্ট করেন রাশমিকা। সেখানে দেখা যায়, পোষা কুকুরের সঙ্গে খেলছেন তিনি। তবে ভক্তদের নজর ছিল মূলত তার অনামিকার চকচকে আংটির দিকেই। অনেকেই মনে করছেন, এটি তাদের বাগদানের আংটি।

ভারতীয় সংবাদমাধ্যমে ইতোমধ্যে রাশমিকা ও বিজইয়ের আংটি বদলের খবর প্রকাশ করেছে। এটাও জানিয়েছে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ব্যাপক পরিসরে বিয়ে করার পরিকল্পনা চূড়ান্ত হতে পারে তাদের। যদিও দুই তারকার কেউই বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলেননি।

রাশমিকা ও বিজয়ের সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছে প্রায় এক বছর ধরে। তারা সব সময়ই নিজেদের ‘শুধু বন্ধু’ বলে উল্লেখ করলেও ভক্তদের উৎসাহ কমেনি একটুও। দক্ষিণী সিনেমায় বিজয় যেমন জনপ্রিয়, তেমনি ‘পুষ্পা’ ও ‘অ্যানিম্যাল’ এর সাফল্যের পর রাশমিকাও এখন ভারতের অন্যতম আলোচিত মুখ।

তবে প্রশ্ন, সত্যিই কি আংটিবদল সেরে ফেলেছেন রাশমিকা-বিজয়, নাকি শুধুই গুঞ্জন? যদিও এটির উত্তর নির্ভর করছে তাদের স্বীকারোক্তির ওপর।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

রাশমিকার বাগদানের আংটিতে নজর পড়ল নেটিজেনদের!

আপডেট সময় ১২:২৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫