ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই- ওবায়েদ উল্লাহ

বিশেষ প্রতিনিধি : মরহুম আলহাজ্ব নূরুল হক স্মৃতি ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শুক্রবার ১৭ অক্টোবর সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের ১নং বাবুরাইল লেকপাড় সংলগ্ন মাঠে এ খেলা উদ্বোধন অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র-১ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ওবায়েদ উল্লাহ।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, সমাজকে মাদকমুক্ত ও সন্ত্রাস মুক্ত করতে হলে খেলাধুলার বিকল্প নেই। খেলাধূলাই পারে দেশ থেকে অপরাধমূলক কর্মকাণ্ড দূর করতে। তাই যুব সমাজের কাছে একটাই আহবান মাদক মুক্ত সমাজ ও দেশ গঠনে ঐক্যবদ্ধ হয়ে সকলে মাদক কে না বলি।

তিনি আরও বলেন, আজ যার নামে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে তিনি ছিলেন একজন ক্রীড়া প্রেমী ও খেলোয়াড়। তিনি দৌড়বিদ ছিলেন, ক্রিকেট খেলতেন এবং ফুটবলকে অনেক পছন্দ করতেন। তাহার অর্জিত বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার সম্মাননা পদক এখন স্মৃতি হয়ে রয়েছে। আমার বড় ভাই মরহুম আলহাজ্ব নূরুল হক আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার দুই সুযোগ্য পুত্রসন্তান এখানে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। আমরা পরিবারের পক্ষে তাহার রূহের মাগফিরাত কামনায় দোয়া চাই। পরিশেষে যারা এই টুর্নামেন্টের আয়োজন করেছে তাদের জানাই আমাদের পরিবারের পক্ষ হতে আন্তরিক কৃতজ্ঞতা।

সভাপতিত্ব করেন, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক ১নং বাবুরাইল আলহাজ্ব মো. সাদেকুস সামাদ রিপন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন- মোঃ নাদিম বেপারী (প্রধান উপদেষ্টা) ও বিকেএমইএ’র সদস্য মামুনুর রশীদ মামুন।

রফিকুল ইসলাম লাভলু’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক আব্দুল আল হোসেন বাপ্পি, বিশিষ্ট সমাজসেবক মাজহারুল ইসলাম দোলন, বিশিষ্ট সমাজ সেবক মো. সরদার সেন্টু, মো. রিপন, মো. শওকত বেপারী, মো. বাইজিদ, মো. মামুন।

ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত ছিলেন, নজরুল ইসলাম খান। উদ্বোধনী অনুষ্ঠানে সোয়াদা স্পোর্টিং ক্লাব বনাম আর এফ সি জুনিয়র দল প্রাণবন্ত উৎসবমুখর পরিবেশে সুন্দর খেলা উপহার দেন।

খেলার আয়োজনে ছিলেন- জিরন, জামাল, মিঠুন, সানি, আবদুল, মামুন, ইমরান, লিটন, রোমান, হৃদয়, আলিফ, রিফাত, রৌদ্র।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই- ওবায়েদ উল্লাহ

আপডেট সময় ১০:৫২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫