ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ছক কষে পোশাক খাতে অস্থিরতা Logo শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক-শ্রমিক-প্রশাসনের সমন্বয় বৈঠক Logo শ্রমিক আন্দোলনকে ‘পরিকল্পিত’ বললেন এমপি দিপু ভূঁইয়া Logo ফতুল্লায় তিনদিন বিক্ষোভের পর পরিস্থিতি স্বাভাবিক, সতর্ক পুলিশ-বিজিবি Logo পারিবারিক ও দাম্পত্য সম্পর্কের বিশ্বাস অবিশ্বাসে সুজনের আত্মহত্যা Logo মার্কিন সেনেটে ইতিহাস: প্রথম মুসলিম সিনেটর হিসেবে জয় পেলেন আবদুল আল সাঈদ Logo চট্টগ্রাম বন্দরে বিপিসির আমদানিকৃত জ্বালানি তেলে সাড়ে ৪৫ কোটি টাকার ঘাটতি Logo আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো Logo মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা Logo সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ

বন্দরে বাবুলের পক্ষে লিফলেট বিতরণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুলের পক্ষে তার ছোট ভাই প্রাইম ওয়াশিং প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ সোহেল ২৬ অক্টোবর রবিবার বিকাল ৪ টায় নবীগঞ্জ বাস স্ট্যান্ড, কুশিয়ারা, সুতারপাড়া, কুশিয়ারা পূর্বপাড়া ও তিনগাঁও এলাকায় লিফলেট বিতরণ, জনসংযোগ ও পথসভা করেন। পথসভায় তিনি তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা সম্পর্কে সবাইকে অবগত করেন এবং তা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে সচেষ্ট থাকার আহ্বান জানান।

এসময় জহির আহমেদ সোহেল বলেন, ৩১ দফা বাস্তবায়ন কারো একার পক্ষে সম্ভব নয়। আমাদের কাজ হচ্ছে ৩১ দফার বার্তাগুলো সমাজের সর্বস্তরের জনগণের মাঝে ছড়িয়ে দেয়া এবং সকলের সামগ্রিক প্রচেষ্টার মাধ্যমে তা বাস্তবে রূপান্তর করা। আবু জাফর আহমেদ বাবুল এই বার্তা ছড়িয়ে দেয়ার জন্য নিরলস চেষ্টা করে যাচ্ছেন। আপনারা সর্বদা তার জন্য দোয়া করবেন।‘

তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করে বিএনপির পক্ষে অনেক সাড়া পাচ্ছি, বাবুল ভাই আমার বড় ভাই, তাকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়ন দেন অবশ্যই আমরা জয়লাভ করবো, ইনশাআল্লাহ।

গণসংযোগের এক পর্যায়ে তিনি জুলাই যোদ্ধা শহীদ স্বজলের বাবা জাকির আহমেদের সাথে সাক্ষাৎ করেন ও পরিবারের খোঁজখবর নেন।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

ছক কষে পোশাক খাতে অস্থিরতা

বন্দরে বাবুলের পক্ষে লিফলেট বিতরণ

আপডেট সময় ০১:২৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫