ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা Logo সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ Logo কুতুবপুর লাকী বাজার থেকে যুবলীগ নেতা সোনালী গ্রেফতার; তদবিরে সহদর দুই ভাই যুবদল নেতার দৌড়ঝাঁপ Logo কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ! পর্দার আড়ালে সাপ্তাহিক চাঁদার কারবার? Logo বন্দরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) ইউনিয়ন পর্যায়ে খেলোয়াড় বাছাইয়ের উদ্বোধন Logo নারায়ণগঞ্জে হেভেন কম্পিউটারের কর্ণধার মোঃ মাকসুদুর রহমানের বিরুদ্ধে ক্রেতা হয়রানির অভিযোগ, সদর থানায় জিডি Logo রাসেল হত্যা মামলা: শামীম ওসমানদের বিরুদ্ধে সাক্ষ্য শুরু Logo শ্রমিকদের আন্দোলন নেই, সতর্ক অবস্থানে পুলিশ-বিজিবি Logo নারায়ণগঞ্জ: এইচএসসিতে কমেছে পাসের হার ও জিপিএ-৫ Logo শহরে বেপরোয়া উৎসব বাসের চাপায় রিকশাচালক নিহত, আহত ৩

সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে তালতলা পুলিশ ফাঁড়ির নাম ব্যবহার করে সাধারণ মানুষকে মামলার ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে কিছু অসাধু ব্যক্তির বিরুদ্ধে। এমনকি নিরীহ মানুষকে আওয়ামী লীগের মামলা দেওয়ার হুমকি দিয়ে ভয়ভীতি প্রদর্শনেরও অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, একটি অসাধু চক্র তালতলা পুলিশ ফাঁড়ির নাম ও প্রভাব ব্যবহার করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। বিভিন্ন ব্যক্তিকে মামলায় জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ দাবি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিশেষ করে আওয়ামী লীগের মামলায় জড়ানোর হুমকি দিয়ে সাধারণ মানুষকে চাপে রাখার অভিযোগও উঠেছে।
এ ঘটনায় জামপুর ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয়দের প্রশ্ন, তালতলা পুলিশ ফাঁড়ির নাম ব্যবহার করে কারা এসব কর্মকাণ্ড পরিচালনা করছে? তাদের সঙ্গে কোনো অসাধু ব্যক্তির যোগসাজশ রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
এলাকাবাসীর দাবি, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করতে হবে। কেউ যদি পুলিশের নাম ভাঙিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করে থাকে, তাহলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
এ বিষয়ে সোনারগাঁ থানার অধীনস্থ তালতলা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জরুরি দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি সোনারগাঁ থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।
এলাকাবাসীর প্রত্যাশা, পুলিশের নাম ব্যবহার করে কোনো ব্যক্তি বা চক্র যেন সাধারণ মানুষকে হয়রানি করতে না পারে। অভিযোগের সত্যতা যাচাই করে নিরীহ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে—এমনটাই দাবি জামপুর ইউনিয়নবাসীর।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা

সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ

আপডেট সময় ১১:১৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬