বন্দর প্রতিনিধি: বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তাজপুর গ্রামে প্রবাসী সাংবাদিক মিজানুর রহমানের বাড়ি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। তার আপন ভাইয়ের স্ত্রী ও সাবেক মহিলা লীগ নেত্রী এবং ৩ নম্বর ওয়ার্ডের পরাজিত মেম্বার হনুফা বেগমের বিরুদ্ধে এই হয়রানি ও হুমকি-ধামকির অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী সাংবাদিক মিজানুর রহমান ঢাকা প্রেসক্লাবের স্থায়ী সদস্য এবং সাংবাদিক সুরক্ষা কল্যাণ ফাউন্ডেশনের সহ-দপ্তর সম্পাদক। তিনি পেশাগত ও ব্যক্তিগত কারণে প্রবাসে অবস্থান করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সাংবাদিক মিজানুর রহমানের স্ত্রী ও সন্তান দুর্গাপূজার ছুটিতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সুযোগ নেন হনুফা বেগম। গত ২৮ অক্টোবর তিনি দলবল নিয়ে সাংবাদিক মিজানের বাড়ির সীমানায় জোরপূর্বক একটি চাপকল (টিউবওয়েল) বসায়। এই ঘটনা জানতে পেরে সাংবাদিক স্ত্রী ও সাংবাদিক নিজে গ্রামের কয়েকজন ব্যক্তি ঘটনাস্থলে পাঠায়, ব্যক্তিবর্গ গিয়ে তাকে টিউবওয়েল বাথরুম ও গোসলখানা ওই স্থানে বসাতে নিষেধ করলেও তিনি তা তোয়াক্কা করেননি।
পরদিন ২৯ অক্টোবর ভোরে সিরাজগঞ্জ থেকে সাংবাদিক মিজানের স্ত্রী ও সন্তান বাড়িতে ফিরে দেখেন যে তখনও ইট ও বালু দিয়ে বাথরুম ও গোসলখানা নির্মাণের কাজে জন্য প্রস্তুতি চলছে। তারা বাধা দিলে হনুফা বেগমের ভাড়া করা লোকজন বিভিন্ন ধরনের তর্ক-বিতর্ক শুরু করে এবং ভয়ভীতি দেখায়। এ সময় সাংবাদিকের পরিবার হনুফা বেগমকে অনুরোধ জানিয়ে বলেন, আদালত তুমি যেহেতু মামলা করিয়াছো তোমার ওই মামলায় যে রায় দেবে তা মেনে নেবেন। আদালত যার পক্ষে রায় দেবেন, তিনিই জায়গা পাবেন। কিন্তু সেই অপেক্ষা না করে তারা জবরদস্তির চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
পরিবার সূত্রে আরও জানা যায়, ঘটনার পর থেকে সাময়িকভাবে তারা সরে গেলেও প্রতিনিয়ত বিভিন্ন লোক এনে প্রবাসী সাংবাদিকের পরিবারকে নানাভাবে হয়রানি ও হুমকি দেওয়া হচ্ছে। এতে প্রবাসী সাংবাদিকের পরিবার চরম নিরাপত্তাহীনতা ও জীবন বিপন্ন হওয়ার আশঙ্কায় রয়েছে।
এ বিষয়ে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সচেতন মহল অনতিবিলম্বে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও সুষ্ঠু বিচার দাবি করেছেন।
ঢাকা
,
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা
-
রুদ্রকন্ঠ ডেস্ক : - আপডেট সময় ১১:১৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- 0
জনপ্রিয় সংবাদ












