ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

সিদ্ধিরগঞ্জে ফার্মেসিতে অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় অবৈধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে তিন ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপু‌রে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাব্বের হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন ওষুধ তত্ত্বাবধায়ক মো. সাইফুল্লাহ মাহমুদ।
অভিযানকালে মেসার্স আলিফ মেডিসিন কর্ণারকে ২০ হাজার, আল মদিনা ফার্মেসিকে ১০ হাজার এবং এ বি ফার্মাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ‘ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩’ অনুযায়ী এসব প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে বিপুল পরিমাণ বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। পাশাপাশি একটি ফার্মেসিতে বেশি দামে ওষুধ বিক্রির প্রমাণ মেলে। অভিযান শুরু হলে ২০–৩০টি ফার্মেসি দোকান বন্ধ করে মালিকেরা পালিয়ে যান। ওষুধ তত্ত্বাবধায়ক মো. সাইফুল্লাহ মাহমুদ বলেন “ওষুধ মানুষের জীবনের সঙ্গে সরাসরি জড়িত। মেয়াদোত্তীর্ণ বা নিষিদ্ধ ওষুধ বিক্রি শুধু আইনভঙ্গ নয়, এটি মানবতারও অবমাননা। আমরা নিয়মিতভাবে এই ধরনের অভিযান চালাচ্ছি যেন জনগণ নিরাপদ ও মানসম্মত ওষুধ পায়। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ফার্মেসিগুলোকে আমরা সচেতন হতে বলেছি, যেন তারা বৈধভাবে ব্যবসা পরিচালনা করে এবং ওষুধ বিক্রিতে সর্বোচ্চ সততা বজায় রাখে।”এদিকে চিটাগাংরোড সুগন্ধা হসপিটাল কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সুগন্ধ হসপিটালে কোন কিছুতেই রুটি না পেলেও বিভিন্ন পরীক্ষার রিপোর্টে ডাক্তারের ইলেকট্রিক সিগনেচার থাকায় এই জরিমানা করা হয়। সুগন্ধা হসপিটালের ম্যানেজার জলিল বলেন, বাংলাদেশের প্রতিটি হসপিটালে পরীক্ষার রিপোর্টে ডাক্তারের ইলেকট্রিক স্বাক্ষর দেয়া হয়। বর্তমানে সকল পরীক্ষার রিপোর্ট মেশিনের মাধ্যমে করা হয়। আর এসব ইলেকট্রিক স্বাক্ষর ডাক্তারদের অনুমতিক্রমে দেওয়া হয়। ইলেকট্রিক স্বাক্ষরের অনুমতি দেওয়া আছে বাংলাদেশ সরকারের। অথচ এই অপরাধে আমাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এলাকাবাসী বলেন, সুগন্ধা হসপিটালের চিকিৎসার মান অনেক ভালো। এখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা অনেক ভালো। সুগন্ধা হসপিটালে পরীক্ষা-নিরীক্ষা সঠিক কিনা তা আমরা অন্য হসপিটালে গিয়ে আবার পরীক্ষা করে তার সত্যতা পাই।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে ফার্মেসিতে অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ১২:৫৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫