ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

সিদ্ধিরগঞ্জে ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ ভবন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

সিদ্ধিরগঞ্জে ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ ভবন পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো: রায়হান কবিরের নেতৃত্বে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি।

শনিবার (২২ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকা এবং আটি হাউজিং এলাকার কয়েকটি ক্ষতিগ্রস্থ ভবন পরিদর্শন করেন জেলা ব্যবস্থাপনা কমিটি।’

এসময় জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা ঘুরে ঘুরে ক্ষতিগ্রস্ত ভবনগুলোর খোঁজ-খবর নেন।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: রায়হান কবির বলেন, সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় যে সমস্ত ভবনগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে তা দেখে এখন পর্যন্ত ২৫ টি বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা নিশ্চিত হতে পেরেছি।

তিনি আরো বলেন, এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ তথ্য আমাদের কাছে এসে পৌঁছায়নি। তবে এই সংখ্যা আরো বাড়বে বলে মনে হচ্ছে।

বিভিন্ন পোশাক কারখানার বিষয়ে তিনি বলেন, আমরা এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি একটি পোশাক কারখানার ভবনে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা নিশ্চিত হতে পেরেছি। বাকি ভবন গুলোর বিষয়ে আমরা মালিকদের সাথে যোগাযোগ করেছি আমাদের কাছে তথ্য দেওয়ার জন্য।

এছাড়াও সিটি স্কুল কর্তৃপক্ষকে তিনি বলেন, আপনাদের যে ভবনটি নকশা বহির্ভূত অংশ ভেঙে ফেলতে হবে, কারণ এটও ঝুঁকিপূর্ণ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমা শিরিন, রাজউকের জোন-৮ এর অথরাইজড অফিসার রঙ্গন মন্ডল, নারায়ণগঞ্জ গনপূর্ত অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী আ: সালাম, সহকারী কমিশনার (ভূমি) মো: রাশেদ খান, নারায়ণগঞ্জ সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র ষ্টেশন অফিসার মো: শাহজাহানসহ জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা প্রমূখ।

আপলোডকারীর তথ্য

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

সিদ্ধিরগঞ্জে ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ ভবন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আপডেট সময় ১১:৫০:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫