ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

উড়ালসড়কের কাজ করতে গিয়ে ফেটেছে তিতাসের পাইপলাইন, গ্যাস সরবরাহ ব্যাহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় পঞ্চবটি-মুক্তারপুর উড়াল সড়কের কাজ করার সময় তিতাসের বিতরণী পাইপলাইন ফেটে যাওয়ায় আশেপাশের গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে।

শনিবার বিকেলে উড়ালসড়কের জন্য গাঁথুনি করতে গেলে বিসিক শাসনগাঁও এলাকায় পাইপলাইনটি ফেটে যায় বলে জানান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির নারায়ণগঞ্জ আঞ্চলিক বিপনন বিভাগের উপ মহাব্যবস্থাপক মামুনুর রশীদ।

তিনি বলেন, ১২ ইঞ্চির পাইপলাইন ফেটে গেছে। এটি মাটির বেশ গভীরে। মাটি কেটে তারপর এটি মেরামত করতে হবে।

“শনিবার থেকে মেরামতের কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখা ছিল। সকালে হালকা চাপে গ্যাস সরবরাহ অব্যাহত রেখেছি। কিন্তু আমরা মেরামত কাজ শেষ করতে পারিনি। প্রস্তুতি নিচ্ছি, দুপুরের দিকে কাজ শুরু করলে আবারও সরবরাহ বন্ধ থাকবে।”

এ মেরামতের কাজ শেষ করার কোনো নির্দিষ্ট সময়সীমা জানাতে পারেননি এ কর্মকর্তা।

এর আগেও একাধিকবার এ প্রকল্পের কাজ করতে গিয়ে তিতাসের গ্যাস পাইপলাইন ফেটে যাবার ঘটনা ঘটেছে। এতে ভোগান্তিতে পড়ছেন গ্রাহকরা। একইসঙ্গে গ্যাসের উপর নির্ভর শিল্প কারখানার উৎপাদনও ব্যাহত হচ্ছে।

আপলোডকারীর তথ্য

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

উড়ালসড়কের কাজ করতে গিয়ে ফেটেছে তিতাসের পাইপলাইন, গ্যাস সরবরাহ ব্যাহত

আপডেট সময় ১০:৩৮:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫