ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

বন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বন্দর উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ২৬ নভেম্বর বুধবার সকাল ১১ টায় মদনগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ উদ্বোধনী/সমাপনী অনুষ্ঠান ও রী আয়োজন করা হয়।

বন্দর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সরকার আশ্রাফুল ইসলাম’র সভাপতিত্বে ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা শারমিন আখতার নাম্নী’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বন্দর উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান।

প্রধান অতিথি মো. মোস্তাফিজুর রহমান বলেন, আধুনিক প্রাণিসম্পদ ব্যবস্থাপনা, রোগ নিয়ন্ত্রণ, পুষ্টিসম্মত খাদ্য উৎপাদন এবং খামারিদের প্রশিক্ষণের মাধ্যমে দেশের অর্থনীতিতে বড় অবদান রাখতে পারে এ খাত। এ ধরণের প্রদর্শনী চালু থাকলে এর মাধ্যমে নতুন নতুন খামারি বা উদ্যোক্তা তৈরি হবে। যা দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখতে পারে। এ জন্য খামারীদের উন্নয়নের জন্য প্রাণি সম্পদ কার্যালয়ের কর্মকর্তাদের নজর দিতে হবে। খামারী প্রণোদনা দিতে হবে, প্রকৃত খামারীদের খুঁজে খুঁজে উৎসাহ প্রদান করতে হবে। পাশাপাশি খামারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করাসহ প্রাণি সম্পদ দপ্তরগুলোতে জনবল বাড়াতে হবে। মেলায় আগত সকল খামারিদের ধন্যবাদ জানাচ্ছি, পাশাপাশি আরো ভালো ভালো উদ্যোগ নেওয়ার জন্য সবাইকে উৎসব প্রদান করছি।

বিশেষ অতিথি ছিলেন, বন্দর উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ রফিক আবেদীন, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ আলাউদ্দিন মিয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহানশাহ ভূঞা।

এছাড়াও বন্দর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রর্দশনীতে ৩৫টি স্টলে উন্নত মানের এবং উন্নত জাতের গরু, ছাগল, মহিষ, ভেড়া, হাঁস-মুরগী, কবুতর, সৌখিন পাখি, বিড়াল সহ বিভিন্ন প্রাণী প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে শ্রেষ্ঠ খামারীদেরকে পুরষ্কৃত করে উৎসাহ প্রদান করা হয়।

অনুষ্ঠান সহযোগীতায়: প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন অধিদপ্তর মন্ত্রণালয়।

আপলোডকারীর তথ্য

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

বন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী

আপডেট সময় ০৮:৫৫:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫