ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ছক কষে পোশাক খাতে অস্থিরতা Logo শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক-শ্রমিক-প্রশাসনের সমন্বয় বৈঠক Logo শ্রমিক আন্দোলনকে ‘পরিকল্পিত’ বললেন এমপি দিপু ভূঁইয়া Logo ফতুল্লায় তিনদিন বিক্ষোভের পর পরিস্থিতি স্বাভাবিক, সতর্ক পুলিশ-বিজিবি Logo পারিবারিক ও দাম্পত্য সম্পর্কের বিশ্বাস অবিশ্বাসে সুজনের আত্মহত্যা Logo মার্কিন সেনেটে ইতিহাস: প্রথম মুসলিম সিনেটর হিসেবে জয় পেলেন আবদুল আল সাঈদ Logo চট্টগ্রাম বন্দরে বিপিসির আমদানিকৃত জ্বালানি তেলে সাড়ে ৪৫ কোটি টাকার ঘাটতি Logo আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো Logo মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা Logo সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ

একদিকে শিক্ষকদের আন্দোলন, অন্যদিকে চলছে পরীক্ষা

বিভিন্ন দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বার্ষিক পরীক্ষা বর্জনের ঘোষণা দিলেও নারায়ণগঞ্জের পাঁচটি উপজেলায় ৫৪৭টি বিদ্যালয়ে পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে।

গত সোমবার (১ ডিসেম্বর) পরীক্ষা শুরু হয়। তবে, সদর ও আড়াইহাজার উপজেলার বিদ্যালয়গুলোতে পরীক্ষা শুরু হয়েছে মঙ্গলবার থেকে।

সদর উপজেলার কয়েকটি স্কুলে সহকারী শিক্ষকরা জানান, “শুধু শিশুদের ভবিষ্যতের কথা ভেবে আমরা ইচ্ছার বিপরীতে পরীক্ষা নিচ্ছি, তবে আমাদের দাবি পূরণের পক্ষে আমরা আছি।”

৭৪ নম্বর কুতুব আইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম খাতুন বলেন, “সহকারী শিক্ষকরা তাদের দাবির পক্ষে থাকলেও ক্লাস ও প্রতিষ্ঠানের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।”

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম জানান, “গতকাল সোমবার বন্দর, সোনারগাঁ ও রূপগঞ্জে সকাল ৯টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ সদর ও আড়াইহাজার উপজেলায় পরীক্ষা হচ্ছে। এখন পর্যন্ত কোনো স্কুল থেকে অভিযোগ পাওয়া যায়নি।”

অবিভাবকরা উল্লেখ করছেন, “শিক্ষকদের কর্মবিরতি কিছুটা প্রভাব ফেলছে শিক্ষার্থীদের ওপর। তাই সরকার ও শিক্ষক উভয়পক্ষকে বিষয়টি বিবেচনা করা উচিত।”

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছক কষে পোশাক খাতে অস্থিরতা

একদিকে শিক্ষকদের আন্দোলন, অন্যদিকে চলছে পরীক্ষা

আপডেট সময় ১২:১৩:১০ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫