ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদের কর্মবিরতির ৩য় দিন

নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীরা ৩য় দিনও কর্মবিরতি ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সদর উপজেলার জালকুড়িস্থ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় চত্বরে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির সভাপতি পারভীন আক্তার’র নেতৃত্বে ৩য় দিনের মত এ কর্মসূচি পালন করেন তারা।

কর্মসূচিতে অংশ নেন সদর উপজেলা পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী ও পরিবার পরিকল্পনা পরিদর্শকরা।

তারা অভিযোগ করেন, “২৬ বছর ধরে আমাদের নিয়োগবিধি নেই। এ কারণে পদোন্নতি, কাজের স্বীকৃতি ও পেশাগত সাফল্য আমরা পেতে পারছি না। আমাদের দাবি মানা না হলে আগামী ৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া সেবা সপ্তাহ বর্জন করার ডাক দেন নেতৃবৃন্দরা।

এ সময় নেতৃবৃন্দ বলেন, “নিয়োগবিধি বাস্তবায়ন না হলে কর্মসূচি চলমান থাকবে এবং সকল ধরনের সরকারি সেবা কার্যক্রমে অংশগ্রহণ তারা স্থগিত রাখতে বাধ্য হবেন।”

৩য় দিনের কর্মবিরতি কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি মো. আবু বকর সিদ্দিক, সেক্রেটারি মো. ইউসুফ আলী, জয়েন্ট সেক্রেটারি হাবিবা আক্তার, সাংগঠনিক সম্পাদক মো. আরিফুর রহমান, প্রচার ও দপ্তর সম্পাদক সাহিম মাহবুব। এছাড়া উপস্থিত ছিলেন মোসা. সাবিকুন্নাহার, সায়েরা আক্তার, কাজি নুরুল ফেরদৌসী, জাকিয়া সুলতানা, মঞ্জু আরা চৌধুরী, পারভিন সুলতানা, পূরবী ধর, মুক্তা আক্তার, মো. মোখলেছুর রহমান, মো. মাহফুজ উদ্দিন, মো. মহিদুল ইসলাম সজীব প্রমুখ।

আপলোডকারীর তথ্য

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদের কর্মবিরতির ৩য় দিন

আপডেট সময় ১২:৩২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫