ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

নির্বাচন সুষ্ঠু করার জন্য কাজ করছি: এসপি

নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেছেন, “নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে আইনশৃঙ্খলাসহ সার্বিক প্রস্তুতি নিয়ে আমরা কাজ করছি। সামনের দিনগুলোতে আপনাদের সহযোগিতা চাই, যেন একটি সুন্দর ও শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ উপহার দিতে পারি।”

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল ৪টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার বলেন, “নারায়ণগঞ্জে বর্তমানে ছিনতাই, মাদক ও যানজট- এই তিনটি প্রধান সমস্যা। আমি নতুন দায়িত্বে যোগ দিয়েছি, ফলে কিছু ক্ষেত্রে গুছিয়ে উঠতে সময় লাগছে। নির্বাচনী কার্যক্রম, কেন্দ্র পরিদর্শনসহ নানা দায়িত্ব একসঙ্গে সামলাতে হচ্ছে। তবে এই তিনটি সমস্যার সমাধানে কাজ করতে পারলেই নির্বাচনের প্রস্তুতিও অনেকটাই সম্পন্ন হবে।”

তিনি আরও বলেন, “আমাদের জেলায় মোট ১ হাজার ৯৬৯ জন পুলিশ সদস্য রয়েছে। এর মধ্যে অসুস্থতা, ছুটি, অফিস ডিউটি ও প্রটোকল দায়িত্বসহ নানা কারণে সবাই মাঠে থাকা সম্ভব হয় না। তারপরও আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। কতটুকু পারবো, তা কাজে প্রমাণ হবে। ইনশাআল্লাহ, আন্তরিকতার কোনো ঘাটতি থাকবে না।”

ছিনতাই প্রসঙ্গে এসপি বলেন, “ছিনতাই একটি বড় সমস্যায় পরিণত হয়েছে। আমরা পরিকল্পিতভাবে এই শহরের নিরাপত্তা চাহিদা পূরণের চেষ্টা করছি। নির্বাচনকে কেন্দ্র করে নিয়মিত অভিযান চলছে। বিভিন্ন চেকপোস্টে গাড়ি তল্লাশি করা হচ্ছে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে জোর দেওয়া হয়েছে।”

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মাসুদ, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, চ্যানেল ২৪-এর স্টাফ রিপোর্টার আহসান সাদিক শাওন, প্রথম আলোর জেলা প্রতিনিধি মজিবুল হক পলাশসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

আপলোডকারীর তথ্য

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

নির্বাচন সুষ্ঠু করার জন্য কাজ করছি: এসপি

আপডেট সময় ০৩:৪৮:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫