ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ছক কষে পোশাক খাতে অস্থিরতা Logo শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক-শ্রমিক-প্রশাসনের সমন্বয় বৈঠক Logo শ্রমিক আন্দোলনকে ‘পরিকল্পিত’ বললেন এমপি দিপু ভূঁইয়া Logo ফতুল্লায় তিনদিন বিক্ষোভের পর পরিস্থিতি স্বাভাবিক, সতর্ক পুলিশ-বিজিবি Logo পারিবারিক ও দাম্পত্য সম্পর্কের বিশ্বাস অবিশ্বাসে সুজনের আত্মহত্যা Logo মার্কিন সেনেটে ইতিহাস: প্রথম মুসলিম সিনেটর হিসেবে জয় পেলেন আবদুল আল সাঈদ Logo চট্টগ্রাম বন্দরে বিপিসির আমদানিকৃত জ্বালানি তেলে সাড়ে ৪৫ কোটি টাকার ঘাটতি Logo আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো Logo মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা Logo সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ

মনোনয়ন পরিবর্তন নিয়ে দলীয় নির্দেশনা আসে নাই: বাবুল

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যবসায়ী আবু জাফর আহমেদ বাবুল বলেছেন, “মনোনয়ন পরিবর্তন নিয়ে এখন পর্যন্ত দলীয় কোনো নির্দেশনা আসে নাই। আর এটা তো স্বাভাবিক ব্যাপার। মনোনয়ন পরিবর্তন হলে তো একটা আনুষ্ঠানিক ঘোষণা দিবে। যেমন মাসুদের নাম একটা আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে আসছে, আমরা এটা সবাই শুনছি।”

“তারপরও আমরা চেয়েছিলাম যেন সেটা প্রত্যাহার করা হোক। কিন্তু আমাদের চাওয়ার আগেই মাসুদ নিজেই প্রত্যাহার করেছে। পরবর্তী পর্যায়ে যে আমরা তিনজন আছি, এ ব্যাপারে তো কোনো আনুষ্ঠানিকতা হয়নি”, যোগ করেন তিনি।

শনিবার (২০ ডিসেম্বর) রাতে মুঠোফোনে এ প্রতিবেদককে এসব কথা বলেন তিনি।

বাবুল বলেন, “সে (সাখাওয়াত হোসেন) কোনো বিভ্রান্তি করছে নাকি তার সাথে টেলিফোনে কথা হয়েছে, সেটা তো জানি না। সে যখন বলতেছে, তাহলে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। তবে, ফাইনালি যদি হয় তাহলে অবশ্যই তার সঙ্গে কাজ করবো। এ বিষয়ে তো আমরা অঙ্গিকারবদ্ধ।”

গত ৩ নভেম্বর সারাদেশে দলীয় প্রার্থী ঘোষণার সময় নারায়ণগঞ্জ-৫ আসনে ব্যবসায়ী নেতা ও ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান মাসুদের নাম ঘোষণা করে। তবে, এ প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে একাট্টা ছিলেন অপর চার মনোনয়ন প্রত্যাশী- বিএনপির সাবেক সংসদ সদস্য আবুল কালাম, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু এবং বিএনপিপন্থী ব্যবসায়ী আবু জাফর আহমেদ বাবুল। যদিও পরে মাসুদের পক্ষে কাজ করতে শুরু করেন টিপু। কিন্তু বাকি তিন নেতা আগের সিদ্ধান্তেই অবিচল ছিলেন বলে দেখা যায়।

মাসুদ ছাড়া বাকিদের কেউ মনোনয়ন পেলে তার পক্ষে কাজ করবেন জানিয়ে মুঠোফোনে বাবুল বলেন, “আমাকে, কালাম সাহেবকে এবং সাখাওয়াতকে; এই তিনজনের মধ্যে যাকে দিবে তার সঙ্গেই কাজ করবো। এ বিষয়ে আমরা কমিটেড। মাসুদের ক্ষেত্রে আমরা বিরোধীতা করেছিলাম, কারণ তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি মাত্র আড়াইমাস আগে দলের সঙ্গে যুক্ত হইছেন।”

এদিকে, দলীয় মনোনয়ন ফরম নিবেন বলেও জানান এ ব্যবসায়ী।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছক কষে পোশাক খাতে অস্থিরতা

মনোনয়ন পরিবর্তন নিয়ে দলীয় নির্দেশনা আসে নাই: বাবুল

আপডেট সময় ১১:২৯:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫