ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

ঘাতকের তরবারির চেয়ে আমাদের সংস্কৃতির শক্তি বেশি: রাব্বি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলাকে ‘পরিকল্পিত দেশবিরোধী ষড়যন্ত্র’ হিসেবে দেখছেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা ও চিন্তক রফিউর রাব্বি।

তিনি বলেন, “হাদিকে হত্যা করে এই যে পরিস্থিতি তৈরি করা এবং এই প্রতিষ্ঠানগুলোতে হামলা, এসব কিছুকে আমরা এক হিসেবে দেখছি। এটাকে পরিকল্পিত দেশবিরোধী ষড়যন্ত্র হিসেবে আমরা দেখছি।”

রোববার (২১ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এক প্রতিবাদী সংস্কৃতি সমাবেশে এ কথা বলেন তিনি।

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আয়োজনে এ সমাবেশে গান ও কবিতার মধ্য দিয়ে সম্প্রতি সাংস্কৃতিক সংগঠন ঊদীচী, ছায়ানট এবং শীর্ষ দুই গণমাধ্যম প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার প্রতিবাদ জানান সংস্কৃতি কর্মীরা।

এ সময় রফিউর রাব্বি বলেন, “নির্বাচনের মধ্য দিয়ে যখন দেশ একটি গণতান্ত্রিক পরিবেশের পথে যাচ্ছে, তখন এই দেশে বর্বরতা বৃদ্ধি করে, হত্যার মধ্য দিয়ে দেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র আমরা বুঝতে পারি। যারা আগেও এইসব ষড়যন্ত্রের মধ্য দিয়ে ইতিহাস বিকৃতির চেষ্টা করেছে, আমরা তাদের রুখে দিয়েছি। ইতিহাস যাতে তাদের পক্ষে না যায়, ইতিহাস যাতে মানুষের পক্ষে থাকে সেই আন্দোলন-সংগ্রামের রাস্তায় ছিলাম।”

“এখনো এই সমাবেশ থেকে বলতে চাই, ঘাতকের বুলেট, ঘাতকের তরবারি যতই শক্তিশালী হোক না কেন, আমাদের সংস্কৃতির শক্তি তার চেয়ে অনেক অনেক শক্তিশালী। এইটা আমরা বিভিন্নভাবে, বিভিন্ন সময় তার প্রমাণ দিয়েছি”, যোগ করেন তিনি।

আপলোডকারীর তথ্য

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

ঘাতকের তরবারির চেয়ে আমাদের সংস্কৃতির শক্তি বেশি: রাব্বি

আপডেট সময় ১০:২২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫