ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ছক কষে পোশাক খাতে অস্থিরতা Logo শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক-শ্রমিক-প্রশাসনের সমন্বয় বৈঠক Logo শ্রমিক আন্দোলনকে ‘পরিকল্পিত’ বললেন এমপি দিপু ভূঁইয়া Logo ফতুল্লায় তিনদিন বিক্ষোভের পর পরিস্থিতি স্বাভাবিক, সতর্ক পুলিশ-বিজিবি Logo পারিবারিক ও দাম্পত্য সম্পর্কের বিশ্বাস অবিশ্বাসে সুজনের আত্মহত্যা Logo মার্কিন সেনেটে ইতিহাস: প্রথম মুসলিম সিনেটর হিসেবে জয় পেলেন আবদুল আল সাঈদ Logo চট্টগ্রাম বন্দরে বিপিসির আমদানিকৃত জ্বালানি তেলে সাড়ে ৪৫ কোটি টাকার ঘাটতি Logo আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো Logo মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা Logo সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ

নির্বাচনে পুলিশের ভূমিকার ওপর বাহিনীর ভাবমূর্তি নির্ভর করবে: এসপি

নারায়ণগঞ্জ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কার্যক্রম চলছে।

শনিবার (১০ জানুয়ারি) জেলার পুলিশ লাইন্সের মাল্টিপারপাস হলে প্রশিক্ষণ কার্যক্রমের ২৪তম ব্যাচের উদ্বোধন ঘোষণা করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার বলেন, এবারের নির্বাচনে পুলিশের ভূমিকার ওপর বাহিনীর ভাবমূর্তি নির্ভর করবে। সাধারণ জনগণের কাছে পুলিশের গ্রহণযোগ্যতা বাড়াতে নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালন করতে হবে। তিনি প্রশিক্ষণার্থীদের মনোযোগ ও আন্তরিকতার সঙ্গে প্রশিক্ষণ গ্রহণের নির্দেশনা দেন।

প্রশিক্ষণ কার্যক্রমে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) মো. ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইসরাত জাহানসহ সংশ্লিষ্ট অন্যান্য পুলিশ সদস্যরা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছক কষে পোশাক খাতে অস্থিরতা

নির্বাচনে পুলিশের ভূমিকার ওপর বাহিনীর ভাবমূর্তি নির্ভর করবে: এসপি

আপডেট সময় ০২:১১:৪৮ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬