ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ছক কষে পোশাক খাতে অস্থিরতা Logo শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক-শ্রমিক-প্রশাসনের সমন্বয় বৈঠক Logo শ্রমিক আন্দোলনকে ‘পরিকল্পিত’ বললেন এমপি দিপু ভূঁইয়া Logo ফতুল্লায় তিনদিন বিক্ষোভের পর পরিস্থিতি স্বাভাবিক, সতর্ক পুলিশ-বিজিবি Logo পারিবারিক ও দাম্পত্য সম্পর্কের বিশ্বাস অবিশ্বাসে সুজনের আত্মহত্যা Logo মার্কিন সেনেটে ইতিহাস: প্রথম মুসলিম সিনেটর হিসেবে জয় পেলেন আবদুল আল সাঈদ Logo চট্টগ্রাম বন্দরে বিপিসির আমদানিকৃত জ্বালানি তেলে সাড়ে ৪৫ কোটি টাকার ঘাটতি Logo আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো Logo মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা Logo সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ

সিদ্ধিরগঞ্জে শ্রমিক আন্দোলন, পোশাক কারখানা বন্ধ ঘোষণা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি পোশাক কারখানায় বাৎসরিক ছুটির ভাতার দাবিতে আন্দোলন করেছেন শ্রমিকরা। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জ পুল এলাকার আহসান অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা এ আন্দোলন শুরু করে।

আন্দোলনরত শ্রমিকরা জানান, তারা দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির কাছে বাৎসরিক ছুটির ভাতা পরিশোধের দাবি জানিয়ে আসছিলেন। এ দাবির প্রেক্ষিতে চলতি মাসের ১০ জানুয়ারির মধ্যে ভাতা পরিশোধের সময়সীমা নির্ধারণ করা হলেও কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের মধ্যে তা পরিশোধ করেনি। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা আন্দোলনে নামেন।

শ্রমিকদের আন্দোলনের মধ্যে কারখানা কর্তৃপক্ষ কর্মপরিবেশ অনুকূল নয় উল্লেখ করে শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী নোটিশ টাঙিয়ে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে।

এ বিষয়ে শিল্প পুলিশের এক কর্মকর্তা জানান, “বাৎসরিক ছুটির ভাতার দাবিতে আহসান অ্যাপারেলসের শ্রমিকরা আন্দোলন শুরু করলে পরিস্থিতি বিবেচনায় কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছে।”

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছক কষে পোশাক খাতে অস্থিরতা

সিদ্ধিরগঞ্জে শ্রমিক আন্দোলন, পোশাক কারখানা বন্ধ ঘোষণা

আপডেট সময় ০৩:০৫:০৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬