ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ছক কষে পোশাক খাতে অস্থিরতা Logo শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক-শ্রমিক-প্রশাসনের সমন্বয় বৈঠক Logo শ্রমিক আন্দোলনকে ‘পরিকল্পিত’ বললেন এমপি দিপু ভূঁইয়া Logo ফতুল্লায় তিনদিন বিক্ষোভের পর পরিস্থিতি স্বাভাবিক, সতর্ক পুলিশ-বিজিবি Logo পারিবারিক ও দাম্পত্য সম্পর্কের বিশ্বাস অবিশ্বাসে সুজনের আত্মহত্যা Logo মার্কিন সেনেটে ইতিহাস: প্রথম মুসলিম সিনেটর হিসেবে জয় পেলেন আবদুল আল সাঈদ Logo চট্টগ্রাম বন্দরে বিপিসির আমদানিকৃত জ্বালানি তেলে সাড়ে ৪৫ কোটি টাকার ঘাটতি Logo আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো Logo মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা Logo সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ

একটি মহল আমার কর্মী ও সমর্থকদের হুমকি-ধামকি দিচ্ছে: মাকসুদ

‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই কর্মী ও সমর্থকদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে’ বলে আশঙ্কার কথা জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মাকসুদ হোসেন।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে বন্দর থানার ২৭ নম্বর ওয়ার্ডের কুড়িপাড়ায় নিজ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ আশঙ্কার কথা জানান।

গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ২৭ দিন বাকি। নারায়ণগঞ্জ-৫ আসনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মনোনয়ন নিয়ে একটি ধোঁয়াশার সৃষ্টি হয়েছিল। টিআইএন সনদপত্রের রিটার্ন দাখিল না করায় নির্বাচন কমিশন প্রথমে তার মনোনয়ন বাতিল করে। পরে আপিল শুনানির মাধ্যমে মনোনয়নটি বৈধ হয়।

তিনি আরও বলেন, “বিশেষ করে মনোনয়ন বৈধ ঘোষণার পর একটি মহল আমার কর্মী ও সমর্থকদের বিভিন্নভাবে হুমকি-ধামকি দিচ্ছে বলে আমি শুনছি।”

সংসদ সদস্য প্রার্থী মাকসুদ হোসেন প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করে বলেন, “ফ্যাসিস্ট সরকারের আমলে শহর ও বন্দরে জনগণ ভোট দেওয়ার সুযোগ পায়নি। নির্বাচন কমিশন যদি সুষ্ঠু ভোটের পরিবেশ সৃষ্টি করতে পারে, তাহলে ভোটার উপস্থিতি বাড়বে।”

নিজের রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, “আপনারা জানেন, বন্দরের মুছাপুর ইউনিয়নে আমি টানা তিনবার ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি এবং জনগণের কল্যাণে কাজ করেছি। উপজেলা নির্বাচনে স্বৈরাচার সরকার-সমর্থিত হেভিওয়েট প্রার্থীদের বিপুল ভোটে পরাজিত করে জনগণের ভোটে নির্বাচিত হয়েছিলাম।”

তিনি আশাবাদ ব্যক্ত করে আরও বলেন, “এবারও নারায়ণগঞ্জ-৫ আসনের সদর ও বন্দরের সাধারণ জনগণ দলমত নির্বিশেষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমাকে মূল্যবান ভোট দিয়ে মেহনতি মানুষের কল্যাণে কাজ করার সুযোগ করে দেবেন বলে আমি বিশ্বাস করি।”

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছক কষে পোশাক খাতে অস্থিরতা

একটি মহল আমার কর্মী ও সমর্থকদের হুমকি-ধামকি দিচ্ছে: মাকসুদ

আপডেট সময় ১২:১৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬