ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

টাকার লেনদেনে খুন, লাশ মেলে সড়কে: পিবিআই

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়কের উপর থেকে উদ্ধার আবু রায়হান রিপনের মরদেহ উদ্ধারের ঘটনায় একজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআই বলছে, টাকা লেনদেনের জেরে ৩৫ বছর বয়সী আবু রায়হানকে হত্যা করে মরদেহটি সড়কের উপর ফেলে এটিকে দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান পিবিআই’র নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ।

এর আগে বুধবার রাত সাড়ে নয়টায় বন্দর উপজেলার দেওয়ানবাগ এলাকা থেকে মো. ইয়াছিন নামে একজনকে গ্রেপ্তারের কথাও জানান তিনি।

গ্রেপ্তার ইয়াছিন (২৭) কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার আবু ছালেকের ছেলে।

গত ১২ জানুয়ারি সকালে দাউদপুর ইউনিয়নের পলখান এলাকায় ঢাকা-গাজীপুর বাইপাস সড়কের পাশ থেকে কিশোরগঞ্জের ত্রিশালের বীরামপুরের মনির উদ্দিনের আবু রায়হান রিপনের মরদেহ উদ্ধার করে রূপগঞ্জ থানা পুলিশ। পরে নিহতের ভাই লাল মিয়া হত্যা মামলা করলে সেটি তদন্তের দায়িত্ব পায় পিবিআই।

এসপি মোস্তফা কামাল রাশেদ বলেন, পিবিআই তদন্তে এটিকে টাকা লেনদেনের জেরে পরিকল্পিত হত্যা এবং এর সঙ্গে একাধিক ব্যক্তি জড়িত আছে বলে তথ্য পায়। ওই তথ্যের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহযোগিতায় ইয়াছিনকে গ্রেপ্তার করা হয়।

“প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানিয়েছে, আবু রায়হান রিপনের সাথে টাকা পয়সার লেনদেন সংক্রান্তে বিরোধের জের ধরে ১২ জানুয়ারি রাতে মোবাইল ফোনের মাধ্যমে ডেকে নেয় ইয়াছিন। পরে তাকে হত্যা করে মরদেহটি সড়কের উপর ফেলে ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে চালিয়ে দেওয়ার জন্য রুপগঞ্জ থেকে কালীগঞ্জগামী হাইওয়ে রাস্তার উপর লাশ ফেলে রাখে চলে যায়।”

নিহত আবু রায়হান রিপন গাজীপুরের বাসন এলাকায় ভাড়াবাসায় থাকতেন।

গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমাণ্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

আপলোডকারীর তথ্য

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

টাকার লেনদেনে খুন, লাশ মেলে সড়কে: পিবিআই

আপডেট সময় ১১:৪৯:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬