ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

ফতুল্লায় চাঁদা না পেয়ে যুবককে তুলে নিয়ে নির্যাতন, ২ ভাই আটক

নারায়ণগঞ্জের ফতুল্লায় দাবিকৃত এক লাখ টাকা চাঁদা না পেয়ে গোলাম কিবরিয়া সাগর (১৯) নামে এক যুবককে রাস্তা থেকে তুলে নিয়ে আটকে রেখে নির্যাতনের অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। ঘটনার প্রায় ৪৮ ঘণ্টা পর অপহৃত যুবককে উদ্ধার করা হয়।

বুধবার (১৪ জানুয়ারি) রাতে ফতুল্লার লালখাঁ এলাকা থেকে অপহরণকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়।

আটকরা হলেন লালখাঁ এলাকার আনোয়ার মাস্টারের পুত্র হৃদয় (৩২) ও সৌরভ (২২)। এলাকাবাসীর অভিযোগ, তাদের বিরুদ্ধে নারী নির্যাতনসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে আটক দুইজনসহ আরও কয়েকজনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ জানুয়ারি সন্ধ্যায় গোলাম কিবরিয়া সাগর বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। একপর্যায়ে সাগরের মা জানতে পারেন, লালখাঁ এলাকার হৃদয় ও তার সহযোগীরা সাগরকে আটকে রেখে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করছে।

ছেলেকে উদ্ধারের আশায় কাকলী বেগম স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন ব্যক্তির দ্বারে দ্বারে ঘুরেও কোনো সুরাহা না পেয়ে পুলিশের শরণাপন্ন হন। পরে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় লালখাঁ এলাকায় অভিযান চালিয়ে সাগরকে উদ্ধার করে এবং অপহরণকারী দুই ভাইকে আটক করে।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) শামীম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাস্তা থেকে তুলে নিয়ে এক যুবককে আটকে রেখে মুক্তিপণ দাবি করা হচ্ছিল- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে।

আপলোডকারীর তথ্য

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

ফতুল্লায় চাঁদা না পেয়ে যুবককে তুলে নিয়ে নির্যাতন, ২ ভাই আটক

আপডেট সময় ১১:৫৩:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬