ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

৩০০ ফিট সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় স্যানিটারি মিস্ত্রি নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল ৩০০ ফিট সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শাহীন মিয়া (৪৫) নামে এক স্যানিটারি মিস্ত্রি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর মোটরসাইকেল আরোহী আলামীন।

সোমবার (১৯ জানুয়ারি) ভোরে পূর্বাচল ৩০০ ফিট সড়কের আলমপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহীন মিয়া নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বারচর এলাকার মফিজুর রহমানের ছেলে।

কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ সোহেল রানা জানান, ভোরে শাহীন মিয়া ও তার বন্ধু আলামীন মোটরসাইকেলে করে পূর্বাচল থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন। ভুলবশত তারা ৩০০ ফিট সড়কের একটি শাখা সড়কে প্রবেশ করেন। পরে শাখা সড়কের শেষ প্রান্তে আলমপুরা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়।

তিনি আরও জানান, দুর্ঘটনাস্থলেই শাহীন মিয়ার মৃত্যু হয় এবং অপর আরোহী আলামীন গুরুতর আহত হন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। আহত আলামীনকে দ্রুত রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

পরবর্তীতে নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহটি বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

৩০০ ফিট সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় স্যানিটারি মিস্ত্রি নিহত

আপডেট সময় ০৮:০১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬