ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

মধ্যরাতের আগুনে পুড়ে ছাই প্লাস্টিক কারখানা, ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি প্লাস্টিকজাত দ্রব্য প্রস্তুতকারী কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুনে কারখানার ভেতরে থাকা কাঁচামাল, যন্ত্রপাতি ও প্রস্তুত পণ্য সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, বুধবার (২১ জানুয়ারি) রাত পৌনে ২টার দিকে সদর উপজেলার গোগনগর ইউনিয়নের মসিনাবন্দ বাড়িরটেক এলাকায় অবস্থিত প্লাস্টিক সাইন প্রাইভেট লিমিটেড নামের কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে টানা চেষ্টা চালিয়ে ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, কারখানাটিতে পলিব্যাগ, হ্যাঙ্গার, স্কচটেপসহ বিভিন্ন ধরনের প্লাস্টিকজাত দ্রব্য উৎপাদন করা হতো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ভেতরে বিপুল পরিমাণ প্লাস্টিকের কাঁচামাল ও প্রস্তুত পণ্য থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে আগুনের সঠিক কারণ তদন্ত শেষে জানা যাবে।

অগ্নিকাণ্ডে কারখানার সেমিপাকা স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

এদিকে প্লাস্টিক সাইন’র পক্ষ থেকে দাবি করা হয়েছে, ভয়াবহ অগ্নিকাণ্ডে সাইন ফ্লেক্সি প্যাকের পুরো কারখানা পুড়ে সম্পূর্ণভাবে ছাই হয়ে গেছে।

আপলোডকারীর তথ্য

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

মধ্যরাতের আগুনে পুড়ে ছাই প্লাস্টিক কারখানা, ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

আপডেট সময় ১২:৫১:১২ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬