ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

সোনারগাঁয়ে প্রকাশ্যে গুলিবর্ষণকারী যুবক অস্ত্রসহ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলিবর্ষণ করে এলাকায় ত্রাস সৃষ্টিকারী এক যুবককে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ১২টা ২০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১-এর অপারেশন অফিসার ক্যাপ্টেন মো. রওনক এরফান খান।

এর আগে একই দিন বিকেল আনুমানিক ৪টার দিকে সোনারগাঁ উপজেলার পাঁচানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত যুবকের নাম মাইনুল ইসলাম জিয়া (২৫)। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পশ্চিম ভোলাইল এলাকার মোজা মিয়ার ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, গত বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে সোনারগাঁ উপজেলার পাঁচানী এলাকায় নদীর পাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় মাহি ও জিয়া নামের দুই যুবককে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলিবর্ষণ করতে দেখা যায়। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ পাঁচানী এলাকায় অভিযান চালায়। অভিযানে পিরোজপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অস্ত্র প্রদর্শন ও গুলিবর্ষণের অন্যতম প্রধান অভিযুক্ত মাইনুল ইসলাম জিয়াকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১১-এর অপারেশন অফিসার ক্যাপ্টেন মো. রওনক এরফান খান জানান, গ্রেপ্তারের সময় জিয়ার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি, তিনটি চাপাতি এবং একটি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেন জানান তিনি।

আপলোডকারীর তথ্য

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

সোনারগাঁয়ে প্রকাশ্যে গুলিবর্ষণকারী যুবক অস্ত্রসহ গ্রেপ্তার

আপডেট সময় ১২:১২:৩০ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬