ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ছক কষে পোশাক খাতে অস্থিরতা Logo শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক-শ্রমিক-প্রশাসনের সমন্বয় বৈঠক Logo শ্রমিক আন্দোলনকে ‘পরিকল্পিত’ বললেন এমপি দিপু ভূঁইয়া Logo ফতুল্লায় তিনদিন বিক্ষোভের পর পরিস্থিতি স্বাভাবিক, সতর্ক পুলিশ-বিজিবি Logo পারিবারিক ও দাম্পত্য সম্পর্কের বিশ্বাস অবিশ্বাসে সুজনের আত্মহত্যা Logo মার্কিন সেনেটে ইতিহাস: প্রথম মুসলিম সিনেটর হিসেবে জয় পেলেন আবদুল আল সাঈদ Logo চট্টগ্রাম বন্দরে বিপিসির আমদানিকৃত জ্বালানি তেলে সাড়ে ৪৫ কোটি টাকার ঘাটতি Logo আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো Logo মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা Logo সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ

নির্বাচনের স্বতঃস্ফূর্ত পরিবেশ রয়েছে: আবুল কালাম

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, “নির্বাচনের পরিবেশ যেমন থাকার কথা, তেমনই স্বতঃস্ফূর্ত পরিবেশ বিরাজ করছে। আমাদের এলাকাভিত্তিক গণসংযোগে জনগণের ঢল নেমেছে, অনেক স্থানে সড়কেও যান চলাচল ব্যাহত হয়েছে।”

বুধবার (৪ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, এলাকার মানুষ অধীর আগ্রহে ভোটের অপেক্ষায় রয়েছে এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করতে প্রস্তুত।

নির্বাচনী পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “বিচ্ছিন্ন দুয়েকটি ঘটনা ঘটলেও উল্লেখযোগ্য কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রশাসন যদি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারে, তাহলে নির্বাচন সুষ্ঠু হবে।”

অভিযোগ প্রসঙ্গে আবুল কালাম বলেন, “যে অভিযোগ করবে, তার দায়িত্ব তা প্রমাণ করা। নির্বাচন কমিশন বিষয়টি দেখবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”

গণসংযোগে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহমেদ, যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা, সদস্য আমিনুর ইসলাম মিঠু, আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল হক রানা ও সাবেক কাউন্সিলর এনায়েত হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছক কষে পোশাক খাতে অস্থিরতা

নির্বাচনের স্বতঃস্ফূর্ত পরিবেশ রয়েছে: আবুল কালাম

আপডেট সময় ০৩:১৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬