ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ছক কষে পোশাক খাতে অস্থিরতা Logo শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক-শ্রমিক-প্রশাসনের সমন্বয় বৈঠক Logo শ্রমিক আন্দোলনকে ‘পরিকল্পিত’ বললেন এমপি দিপু ভূঁইয়া Logo ফতুল্লায় তিনদিন বিক্ষোভের পর পরিস্থিতি স্বাভাবিক, সতর্ক পুলিশ-বিজিবি Logo পারিবারিক ও দাম্পত্য সম্পর্কের বিশ্বাস অবিশ্বাসে সুজনের আত্মহত্যা Logo মার্কিন সেনেটে ইতিহাস: প্রথম মুসলিম সিনেটর হিসেবে জয় পেলেন আবদুল আল সাঈদ Logo চট্টগ্রাম বন্দরে বিপিসির আমদানিকৃত জ্বালানি তেলে সাড়ে ৪৫ কোটি টাকার ঘাটতি Logo আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো Logo মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা Logo সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ

হরিণের গণজোয়ারে কোনো ষড়যন্ত্র টিকবে না: শাহ আলম

নারায়ণগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শাহ আলম বলেছেন, নিজের নিরাপত্তা নিয়ে তিনি আর শঙ্কিত নন। তার দাবি, হরিণ প্রতীকের পক্ষে এলাকায় গণজোয়ার তৈরি হয়েছে, যেখানে কোনো হুমকি-ধমকি বা ষড়যন্ত্র টিকবে না।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

শাহ আলম বলেন, “নারায়ণগঞ্জ-৪ আসনের সর্বস্তরের মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। বিশেষ করে যেসব এলাকায় যাচ্ছি, সেখানকার মা-বোনেরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে তাদের প্রত্যাশার কথা জানাচ্ছেন।”

তিনি আরও বলেন, “গত ১৭ বছর মানুষ প্রকৃতভাবে ভোট দেওয়ার সুযোগ পায়নি। এবার তারা নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে চায়। আমি বিশ্বাস করি, নারায়ণগঞ্জ-৪ আসনের ভোটাররা এবার হরিণ মার্কাকে বিজয়ী করবে।”

সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিনের বক্তব্য প্রসঙ্গে শাহ আলম বলেন, “তিনি একজন সাবেক এমপি ও অভিজ্ঞ ব্যক্তি। তার কাছে যেটি ভালো মনে হয়েছে সেটিই তিনি বলেছেন। এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। বিষয়টির বিচার বিএনপি নেতাকর্মী, জনগণ ও ভোটাররাই করবেন।”

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছক কষে পোশাক খাতে অস্থিরতা

হরিণের গণজোয়ারে কোনো ষড়যন্ত্র টিকবে না: শাহ আলম

আপডেট সময় ১২:৩৮:০৪ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬