ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

যানজট নিরসনে পুলিশের পাশাপাশি কাজ করবে ১৫০ স্বেচ্ছাসেবী

রমজান মাস উপলক্ষে নারায়ণগঞ্জ নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যানজট কমাতে ট্রাফিক পুলিশের পাশাপাশি রাস্তায় ১৫০ জন স্বেচ্ছাসেবী কাজ করবেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে চাষাঢ়া শহীদ জিয়া হলের সামনে স্বেচ্ছাসেবীদের পোশাক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসাইন।

উদ্বোধনী বক্তব্যে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন, প্রতি বছরের মতো এবারও উদ্যোগ নেওয়া হয়েছে—পুরো রমজান মাসে যানজটমুক্ত সুন্দর একটি নারায়ণগঞ্জ উপহার দিতে। সেই লক্ষ্যেই সিটি করপোরেশন, বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সমন্বয়ে ১৫০ জন স্বেচ্ছাসেবক মাঠে কাজ করবেন।

স্বেচ্ছাসেবকরা নগরীর গুরুত্বপূর্ণ স্থানে যানজট নিরসন ও অবৈধ যানবাহন চলাচল নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসাইন বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি—এই তিন প্রতিষ্ঠানের সমন্বয়ে যানজট নিরসনের উদ্যোগ নেওয়া হয়েছে। ধীরে ধীরে জেলা পুলিশ ও ট্রাফিক বিভাগ পুরো ট্রাফিক নিয়ন্ত্রণে নেবে। আশা করছি, রমজানে মানুষের মধ্যে যে শৃঙ্খলা তৈরি হবে, সেটি সারা বছর বজায় থাকবে।

তিনি আরও বলেন, জেলা প্রশাসন সকলের সমন্বয়ে কাজ করছে। রমজানসহ সারা বছর ট্রাফিক ব্যবস্থার উন্নতি দেখতে পাবেন নগরবাসী। অবৈধ স্ট্যান্ড, পার্কিং ও ফুটপাত দখল করে দোকান বসানো যাবে না বলেও জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলাম, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, পরিচালক সোহেল আক্তার সোহান, আহমেদুর রহমান তনু প্রমুখ।

আপলোডকারীর তথ্য

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

যানজট নিরসনে পুলিশের পাশাপাশি কাজ করবে ১৫০ স্বেচ্ছাসেবী

আপডেট সময় ০৩:৩৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬