ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo একটি নিখোঁজ সংবাদ : মোসাঃ স্বর্ণা খাতুন এবং তার ছেলে আবু তালহা নিখোঁজ হয়েছেন। Logo ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির Logo উৎসবের আয়োজনে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ বরণ Logo পারিবারিক সাহিত্য আড্ডা ও বইয়ের মোড়ক উন্মোচন Logo গুমের পর হত্যা মামলায় রানা, হত্যাচেষ্টায় রনি Logo শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-রাষ্ট্রের সমন্বয় জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের নামে পত্রিকায় বিজ্ঞপ্তি Logo “জাতীয় গণমাধ্যম সপ্তাহ” রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বিএমএসএফ বন্দর উপজেলা শাখার পক্ষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান Logo নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র(NJU) কার্যকরী কমিটি(২০২৬-২০২৮)ঘোষণা : সভাপতি আরজু-সাঃ সম্পাদক বিদ্যুৎ Logo দূর্নীতিবাজ আমলাদের কাছে রাজনীতিবীদরা জিম্মি

ভূমি সেবায় ডিজিটাল রূপান্তর: একযোগে পরিদর্শন অভিযান

নারায়ণগঞ্জে ভূমি ব্যবস্থাপনা আধুনিকায়নের অংশ হিসেবে ‘ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প’ কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসন। শনিবার (১১ এপ্রিল) জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তারা বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসে একযোগে এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করে।

জানা গেছে, চলমান ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় UNDP পরিচালিত অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে তথ্য সংযোজন ও সংশোধনের কাজ এগিয়ে নিতে এ উদ্যোগ নেওয়া হয়।

পরিদর্শনের অংশ হিসেবে জেলা প্রশাসক মো. রায়হান কবির সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের অধীনে গোদনাইল ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। একইসঙ্গে জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা জেলার একাধিক উপজেলায় ভূমি অফিসগুলো পরিদর্শন করেন।

এর মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাঈমা ইসলাম সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া ও হোসেনপুর ইউনিয়ন ভূমি অফিস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিফাত উদ্দিন এনায়েতপুর ইউনিয়ন ভূমি অফিস এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলীনূর খান রূপগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ ও উন্নয়ন) মো. সাখাওয়াত হোসেন তারাবো পৌর ভূমি অফিস এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফী বিন কবির নারায়ণগঞ্জ সদর পৌর ভূমি অফিস পরিদর্শন করেন। এছাড়া বন্দর উপজেলার ইউএনও শিবানী সরকার ও সদর উপজেলার ইউএনও এস এম ফয়েজ উদ্দিন যথাক্রমে মদনগঞ্জ ও ফতুল্লা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।

এছাড়াও জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটরা জেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর ভূমি অফিসে গিয়ে সেবা কার্যক্রম তদারকি করেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভূমি সেবা ডিজিটালাইজেশনের মাধ্যমে নাগরিকদের দ্রুত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করাই এ কার্যক্রমের মূল লক্ষ্য।

প্রশাসন আশা করছে, এই অটোমেশন কার্যক্রম চলমান থাকলে ভূমি সংক্রান্ত সেবায় জটিলতা কমবে এবং জনগণ আরও সহজে সেবা পাবে। পাশাপাশি নারায়ণগঞ্জে ভূমি ব্যবস্থাপনায় একটি স্থায়ী ও আধুনিক কাঠামো গড়ে উঠবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একটি নিখোঁজ সংবাদ : মোসাঃ স্বর্ণা খাতুন এবং তার ছেলে আবু তালহা নিখোঁজ হয়েছেন।

ভূমি সেবায় ডিজিটাল রূপান্তর: একযোগে পরিদর্শন অভিযান

আপডেট সময় ০৫:৫২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬