ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

সরকার সাধারণ মানুষের কল্যাণে কাজ করছে: এমপি আবুল কালাম

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, বর্তমান সরকার জনগণের সরকার। নারায়ণগঞ্জ-৫ আসনে সরকারের দেওয়া উন্নয়ন ও বরাদ্দ অতীতের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি।

রোববার (১৯ জুলাই) বিকেলে বন্দর উপজেলার মুছাপুর, মদনপুর ও ধামগড় ইউনিয়নে সরকারি চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি আবুল কালাম বলেন, ইতোমধ্যে খাল খনন কর্মসূচি, হেলথ কার্ড, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের কার্যক্রম শুরু হয়েছে। এসব উন্নয়নমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে চলতে থাকবে।

তিনি বলেন, আমি আগেও সংসদ সদস্য ছিলাম। কিন্তু এত পরিমাণ সহযোগিতা ও বরাদ্দ কোনো সরকারের কাছ থেকে পাইনি। বর্তমান সরকার সাধারণ মানুষের কল্যাণে কাজ করছে এবং উন্নয়নের এ ধারা অব্যাহত থাকবে।

বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, গত ১৮ বছরে মানুষ নানা ধরনের জুলুম-নির্যাতনের শিকার হয়েছে। অনেকেই হামলা-মামলার কারণে বিনা কারণে কারাভোগ করেছেন, ব্যবসা-বাণিজ্যে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং অনেকের পারিবারিক জীবনও ভেঙে গেছে। এখন সেই পরিস্থিতি নেই। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তুলতে হবে।

সমাজে মাদক ও অপরাধ প্রবণতা রোধে পরিবারের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে এমপি আবুল কালাম বলেন, বর্তমানে অনেক ছেলে-মেয়ে মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। একটি সুস্থ সমাজ গঠনে মায়েদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মায়েরা যদি সন্তান ও পরিবারের সদস্যদের সৎপথে পরিচালিত করেন, তাহলে সমাজে অপরাধ অনেকাংশে কমে আসবে।

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশার তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তারা মিয়া, স্থানীয় ব্যবসায়ী আলী হোসেন ও নাজির আহমেদ, ধামগড় ইউনিয়ন চেয়ারম্যান কামাল হোসেন, আমজাদ হোসেন মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আপলোডকারীর তথ্য

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

সরকার সাধারণ মানুষের কল্যাণে কাজ করছে: এমপি আবুল কালাম

আপডেট সময় ১২:০৮:৩০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬