ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

মেট্রোরেল, মেট্রোপলিটন সিটি ও ‘এ’ ক্যাটাগরি জেলা চান এমপি দিপু

নারায়ণগঞ্জকে মেট্রোরেলের আওতায় আনা, মেট্রোপলিটন সিটির অন্তর্ভুক্ত করা এবং ‘বি’ ক্যাটাগরি থেকে ‘স্পেশাল’ অথবা ‘এ’ ক্যাটাগরির জেলায় উন্নীত করার দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

সোমবার (২০ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব দাবি জানান।

মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, প্রতিদিন লক্ষাধিক মানুষ নারায়ণগঞ্জ থেকে ঢাকায় যাতায়াত করেন। ভবিষ্যতে নারায়ণগঞ্জ মেট্রোরেলের আওতায় এলে সাধারণ মানুষের যাতায়াত সহজ হবে এবং সময় ও ভোগান্তি কমবে।

তিনি বলেন, নারায়ণগঞ্জকে মেট্রোপলিটন সিটির আওতায় আনার দাবি দীর্ঘদিনের। এটি বাস্তবায়িত হলে আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বাড়বে এবং দ্রুত নাগরিক সেবা নিশ্চিত করা সম্ভব হবে।

দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা নারায়ণগঞ্জকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘স্পেশাল’ অথবা ‘এ’ ক্যাটাগরির জেলায় উন্নীত করার দাবি জানিয়ে দিপু বলেন, দেশের মোট জিডিপিতে নারায়ণগঞ্জের অবদান প্রায় ৭ দশমিক ৮৬ শতাংশ। অথচ অর্থনৈতিক গুরুত্বের তুলনায় অবকাঠামো ও প্রশাসনিক সুবিধায় জেলা এখনো পিছিয়ে রয়েছে। শিল্পনগরী নারায়ণগঞ্জের উন্নয়নে সরকারের বিশেষ নজর প্রয়োজন।

সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জকে আধুনিক, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর নগরী হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ স্থানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসমৃদ্ধ সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগের কথাও জানান তিনি।

মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, নারায়ণগঞ্জে সর্বপ্রথম এ ধরনের এআইভিত্তিক নিরাপত্তা প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। এতে অপরাধ দ্রুত শনাক্ত, অপরাধীদের গতিবিধি পর্যবেক্ষণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, সহসভাপতি মোহাম্মদ আবু জাফর এবং পরিচালক খন্দকার সাইফুল ইসলাম, মোহাম্মদ সোহাগ, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, মো. মজিবুর রহমান, আহমেদুর রহমান তনু, মো. হানিফ সরদার, মো. গোলাম সারোয়ার সাঈদ ও বিকাশ চন্দ্র সাহা।

আপলোডকারীর তথ্য

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

মেট্রোরেল, মেট্রোপলিটন সিটি ও ‘এ’ ক্যাটাগরি জেলা চান এমপি দিপু

আপডেট সময় ০৪:১৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬