ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ছক কষে পোশাক খাতে অস্থিরতা Logo শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক-শ্রমিক-প্রশাসনের সমন্বয় বৈঠক Logo শ্রমিক আন্দোলনকে ‘পরিকল্পিত’ বললেন এমপি দিপু ভূঁইয়া Logo ফতুল্লায় তিনদিন বিক্ষোভের পর পরিস্থিতি স্বাভাবিক, সতর্ক পুলিশ-বিজিবি Logo পারিবারিক ও দাম্পত্য সম্পর্কের বিশ্বাস অবিশ্বাসে সুজনের আত্মহত্যা Logo মার্কিন সেনেটে ইতিহাস: প্রথম মুসলিম সিনেটর হিসেবে জয় পেলেন আবদুল আল সাঈদ Logo চট্টগ্রাম বন্দরে বিপিসির আমদানিকৃত জ্বালানি তেলে সাড়ে ৪৫ কোটি টাকার ঘাটতি Logo আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো Logo মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা Logo সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ

আড়াইহাজারে একই পুকুরে ডুবে ৪ শিশুর মর্মান্তিক মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে মারা গেছে চার শিশু।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন।

নিহতরা হলেন: একই এলাকার আল আমিনের ছেলে ওজাইফা (১০), মুন্নার ছেলে আফসার (১২), জাহাঙ্গীরের মেয়ে রিয়া মনি (৮) ও রাকিবের মেয়ে রুবাইয়া (৮)।

আড়াইহাজার থানার ওসি সবজেল বলেন, বিকেলে শিশুদের খুঁজে পাচ্ছিলো তার পরিবারের সদস্যরা। এক পর্যায়ে মুন্নার বাড়ির পাশের পুকুরপাড়ে শিশুদের জুতা-স্যান্ডেল পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পুকুরে নেমে তখন একে একে চারজন শিশুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

“দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অপর দুজনকে বেসরকারি একটি হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেবার পর পরীক্ষা করে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।”

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললে তারা কোনো অভিযোগ না করায় বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয় বলেও জানান ওসি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছক কষে পোশাক খাতে অস্থিরতা

আড়াইহাজারে একই পুকুরে ডুবে ৪ শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় ১২:৪৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬