ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ছক কষে পোশাক খাতে অস্থিরতা Logo শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক-শ্রমিক-প্রশাসনের সমন্বয় বৈঠক Logo শ্রমিক আন্দোলনকে ‘পরিকল্পিত’ বললেন এমপি দিপু ভূঁইয়া Logo ফতুল্লায় তিনদিন বিক্ষোভের পর পরিস্থিতি স্বাভাবিক, সতর্ক পুলিশ-বিজিবি Logo পারিবারিক ও দাম্পত্য সম্পর্কের বিশ্বাস অবিশ্বাসে সুজনের আত্মহত্যা Logo মার্কিন সেনেটে ইতিহাস: প্রথম মুসলিম সিনেটর হিসেবে জয় পেলেন আবদুল আল সাঈদ Logo চট্টগ্রাম বন্দরে বিপিসির আমদানিকৃত জ্বালানি তেলে সাড়ে ৪৫ কোটি টাকার ঘাটতি Logo আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো Logo মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা Logo সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ

যুব উন্নয়ন কর্মকর্তা শাহেনশাহর মা জাহানারা আর নেই

নারায়ণগঞ্জে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহেনশাহ ভূইয়ার মা জাহানারা বেগম (৮৫) মারা গেছেন। বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একই দিন বাদ আসর তার নিজ গ্রাম কাশীপুরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পার্শ্ববর্তী কাশীপুর কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

তিনি চার ছেলে, চার মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় (নারায়ণগঞ্জ-৪ আসন) এমপি মো. আল-আমিন, কাশীপুরের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ বাদল, বিএনপি নেতা জাহিদ হাসান রোজেল, বীর মুক্তিযোদ্ধা মো. জামাল মোল্লা, বিএডিসির উপপরিচালক মো. নূরউদ্দিন মোল্লা, দৈনিক সময়ের নারায়ণগঞ্জের সম্পাদক মো. জুয়েল, সোনারগাঁও প্রেস ক্লাবের সভাপতি এমএম সালাহউদ্দিনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছক কষে পোশাক খাতে অস্থিরতা

যুব উন্নয়ন কর্মকর্তা শাহেনশাহর মা জাহানারা আর নেই

আপডেট সময় ০৪:০৮:০১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬