ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

জিয়াউর রহমানকে ‘খুনি-রাজাকার’ বলায় যুবলীগ নেতার বাড়িতে হামলা

বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘খুনি-রাজাকার’ বলায় যুবলীগ নেতার বাড়িতে যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের দক্ষিণপাড়া ৫ নম্বর ক্যানেল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ১৬ ডিসেম্বরে গোলাকান্দাইল ইউনিয়ন যুবলীগের নেতা কাজল গাজীর জিয়াউর রহমানকে ‘খুনি-রাজাকার’ বলা একটি ভিডিও ভাইরাল হয়। এতে ক্ষোভ প্রকাশ করেছেন রূপগঞ্জ উপজেলা বিএনপির ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এর জেরে শুক্রবার সকালে গোলাকান্দাইল ইউনিয়ন যুবদল নেতা সুমনের নেতৃত্বে যুবদলের ৩-৪শ জন কাজল গাজীর বাসায় হামলা ও ভাঙচুর চালায়।

পরে যুবলীগ নেতা কাজল গাজীর স্ত্রী গোলাকান্দাইল ইউনিয়ন মহিলা লীগ নেত্রী বিউটি বেগম ফেসবুকে একটি লাইভে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। তাকে বাঁচানোর আকুতিও জানান তিনি।

গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের নেতা সুমন বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোসর যুবলীগের ত্রাস কাজল গাজীর কত বড় সাহস সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে এত বড় মন্তব্য করেছে। যা আমরা মুখেও আনতে পারছি না। হামলার ঘটনা কারা ঘটিয়েছে জানি না। তবে কাজলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, হামলার ঘটনা আমার জানা নেই। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোসর যুবলীগের কাজল জিয়াউর রহমান সাহেবকে নিয়ে যে মন্তব্য করেছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যদি হামলা হয়ে থাকে তবে সেটা ক্ষোভের বহিঃপ্রকাশ করেছে হয়তো। এমন কথা শুনার পর জিয়াউর রহমানের আদর্শের সৈনিকদের ঠিক থাকা মুশকিল।

নারায়ণগঞ্জ সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, এ ধরনের কোনো ঘটনা আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

জিয়াউর রহমানকে ‘খুনি-রাজাকার’ বলায় যুবলীগ নেতার বাড়িতে হামলা

আপডেট সময় ১০:৪০:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪