ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, নারী নিহত

মুন্সিগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আজও ঘন কুয়াশায় পিকআপভ্যান ও প্রাইভেটকারের সংঘর্ষে অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

সোমবার (২৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে মহাসড়কের সিরাজদিখানের কুচিয়ামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা, ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম।

তিনি জানান, ঘন কুয়াশার মধ্যে প্রথমে নিয়ন্ত্রণ হারায় প্রাইভেটকারটি। পরে গতি নিয়ন্ত্রণ করতে না পেরে পর পর দুইটি পিকআপভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান এক নারী, আহত হন ৩-৪ জন। এ ঘটনায় নিহতের নাম পরিচয় শনাক্ত করতে কাজ করছে পুলিশ। আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

মাত্রাতিরিক্ত গতি ও ঘন কুয়াশার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের নাম পরিচয় শনাক্ত হলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

এর আগে রোববার একই মহাসড়কের ৬টি স্থানে ১৩টি যানবাহন সংঘর্ষ ও দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহতসহ অন্তত ১৫ জন আহত হন।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, নারী নিহত

আপডেট সময় ০৭:০৫:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪