ঢাকা , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাথার ওপর ঝুলছে ‘মৃত্যুফাঁদ’: গলাচিপাসহ নারায়ণগঞ্জে অবৈধ ডিস-ওয়াইফাই তারে ভয়াবহ অগ্নিকাণ্ডের শঙ্কা Logo নওগাঁ জেলার আত্রাই উপজেলায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ পাঁচজন আহত Logo নওগাঁয় অটোচার্জার গ্যারেজে ডাকাতি: গাইবান্ধায় অভিযান চালিয়ে দুইজন গ্রেপ্তার Logo আওয়ামী লীগের দোসর মোশারফ শ্রমিক আন্দোলনকে উসকে দিতে চলছে গোপন বৈঠক ও ফান্ডিং Logo কুতুবপুরে রবীন্দ্রচন্দ্র মন্ডলের বিরুদ্ধে ছোট ভাই প্রদীপ চন্দ্র মন্ডলের পৈতৃক জমি দখলের অভিযোগ Logo মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন দৈনিক রুদ্র খবর ও রুদ্র টিভির সম্পাদক এম এইচ তালুকদার Logo বন্দরে টাঙ্গাইল মডেল স্কুল অ্যান্ড ক্যাডেট একাডেমির ক্লাস পার্টি অনুষ্ঠিত Logo পুলিশ সুপারের কাছে সিদ্ধিরগঞ্জের প্রতারক জয়নাল আবেদীনের বিরুদ্ধে ভূমি জবরদখলের অভিযোগ Logo নিতপুর ফাজিল মাদরাসায় শিক্ষার্থীদের কুরআনের উদ্বোধনী সবক, ‘আত-তাকওয়া’ বইয়ের মোড়ক উন্মোচন Logo নওগাঁ জেলা পুলিশের ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রমে ডিজিটাল জরিমানা আদায়ের চুক্তি স্বাক্ষর

বন্দরে পুলিশের উপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, আহত ৫ পুলিশ

বন্দরে পুলিশের উপর অতর্কিত হামলা চালিয়ে দ্বীন ইসলাম নামে মাদক মামলার ওয়ারেন্টভূক্ত এক আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে হামলাকারীরা। ওই সময় হামলাকারীরা পুলিশের ব্যবহৃত মাইক্রোবাসটিও ভাংচুর চালিয়েছে।

এ ঘটনায় এক এসআই, দুই এএসআই ও ২ কন্টেবলসহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতরা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আহতরা হলেন- বন্দর থানার এসআই শহিদুল ইসলাম, এএসআই রেজাউল করিম, এএসআই হায়দার আলী, কনস্টেবল আব্দুল কাদের ও শফিকুল।

এ ঘটনায় পুলিশ নারীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তাকৃতরা হলো- খোরশেদ কসাই (৪৫), দ্বীন ইসলামের স্ত্রী পুতুলী বেগম (৪০) ও তার মেয়ে দিবা প্রকাশ ওরফে লিটা প্রকাশ লিজা (১৯) ও বর্ষা আক্তার (২০)।
গ্রেপ্তারকৃতদের বুধবার বিকেলে নারায়ণগঞ্জ আদালতে পাঠিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে উপজেলার পশ্চিম হাজীপুর এলাকায়। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম।

মামলার তথ্য সূত্রে জানা যায়, বন্দর থানার এসআই মো. শহিদুল ইসলামসহ সঙ্গীয় র্ফোস নিয়ে মঙ্গলবার রাতে বিশেষ অভিযানে বের হন। এ সময় মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী দ্বীন ইসলাম তার নিজ বাড়িতে অবস্থান করছে। এ খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ওয়ারেন্টভূক্ত আসামী দ্বীন ইসলামকে গ্রেপ্তার করে।

পুলিশ গ্রেপ্তারকৃত দ্বীন ইসলামকে নিজ হেফাজতে নিয়ে থানার উদ্দেশ্য রওনা হওয়ার সময় গ্রেপ্তারকৃতরাসহ অজ্ঞাত নামা আরো ১৫/২০ জন দুর্বৃত্ত পুলিশ উপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা পুলিশের ব্যবহৃত মাইক্রোবাসটি ভাংচুর করে এবং গ্রেপ্তারকৃত ওয়ারেন্টভূক্ত আসামী দ্বীন ইসলামকে ছিনিয়ে নিয়ে যায়।

হামলাকারীদের বাধা দিতে গেলে পুলিশের এক এসআই, দুই এএসআই ও দুই কনস্টেবল আহত হয়। এ ঘটনায় পুলিশ ৩ নারীসহ ৪ হামলাকারীকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, ছিনিয়ে নেয়া দ্বীন ইসলাম একজন মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে মাদক মামলায় ওয়ারেন্ট রয়েছে। তাকে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় তারা হামলা চালায়।

এ ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে। হামলাকারী ৩ নারীসহ ৪ জনকে গ্রেপ্তার দেখিয়ে উক্ত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

মাথার ওপর ঝুলছে ‘মৃত্যুফাঁদ’: গলাচিপাসহ নারায়ণগঞ্জে অবৈধ ডিস-ওয়াইফাই তারে ভয়াবহ অগ্নিকাণ্ডের শঙ্কা

বন্দরে পুলিশের উপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, আহত ৫ পুলিশ

আপডেট সময় ০৯:৪৪:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪